হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৫৩ তায়ালা আবুল ফজলের উপর রহম করুন। খোদার কসম, তিনি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা একই বৃক্ষের দুই শাখা ছিলেন। সফিয়যুল্লাহ অর্থাৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা ও সকল মানুষের জন্য আশ্রয়স্থল ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সর্দার ছিলেন। বিচক্ষণতায় ও পরিণামদর্শিতায় তিনি সকলের উপরে ছিলেন। জ্ঞানালঙ্কারে অলঙ্কৃত ছিলেন। তাঁহার মর্যাদার আলোচনার সামনে অন্যদের মর্যাদা তুচ্ছ মনে হয়। তাহার বংশ গৌরবের মুকাবিলায় অন্যদের বংশগৌরব বহু পিছনে পড়িয়া থাকে। কেনই বা এমন হইবে না! কারণ ধীর ও দ্রুতগতিসম্পন্ন সকল ব্যক্তি অপেক্ষা অধিক সম্মানিত পায়দল ও আরোহী সকল মানুষ অপেক্ষা অধিক গৌরবান্বিত ছিলেন। অতঃপর বর্ণনাকারী হাদীসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন। (তাবরানী) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।