কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৫২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) আহবানকারী ও পূর্ববর্তী কিতাবসমূহের বিষয়বস্তু সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। কোরআনের তফসীর ও ওয়াজ-নসীহত করিতেন। হেদায়াত লাভ হয় এমন বিষয়ের সহিত সর্বদা সংযুক্ত থাকিতেন। জুলুম অত্যাচার পরিহার করিয়া চলিতেন ও ধ্বংসের পথ হইতে দূরে থাকিতেন। তিনি মুমিন ও মুত্তাকীদের মধ্যে সর্বোত্তম, কোর্তা ও চাদর পরিধানকারীদের সর্দার, হজ্জ ও সায়ী পালনকারীদের মধ্যে সর্বোৎকৃষ্ট, ইনসাফ ও সমতারক্ষাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। নবীয়ে মোস্তফা ও আসশ্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতূ ওয়াসসালাম ব্যতীত দুনিয়াবাসীদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ খতীব। বায়তুল মুকাদ্দাস ও তিনি ছিলেন তাহাদের অন্যতম। কোন মুসলমান কি তাঁহার বরাবর রাঃ))এর স্বামী ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয়ের পিতা ছিলেন। আমার চক্ষু তাঁহার ন্যায় না কাহাকেও দেখিয়াছে, আর না কেয়ামত ও আল্লাহর সহিত সাক্ষাতের দিন পর্যন্ত কাহাকেও দেখিবে। সেই ব্যক্তির উপর কেয়ামত পর্যন্ত আল্লাহ তায়ালার ও তাঁহার বান্দাগণের লা'নত বর্ষিত হউক যে তাঁহার উপর লা’নত করিবে। হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, হযরত তালহা ও হযরত যুবায়ের (রাঃ) সম্পর্কে কি বলেন? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, তাঁহাদের উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষিত হউক। খোদার কসম, ও আলেম ছিলেন। তাঁহারা একটি ভুল করিয়াছিলেন, তবে ইনশাআল্লাহ তাহাদের পূর্বেকার দ্বীনের নুসরত ও পুরাতন সাহচর্য ও নেক আমলের দরুন আল্লাহ তায়ালা তাহাদিগকে মাফ করিয়া দিবেন। হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, হযরত আব্বাস (রাঃ) সম্পর্কে আপনি কি বলেন? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, আল্লাহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।