হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৫১ পাহাড়ে, ময়দানে সর্বত্র আল্লাহর যিকির হইতে লাণিল। তিনি অশালীন কার্যকলাপের মুকাবিলায় অত্যন্ত গুরু-গস্ভীর, সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় অত্যাধিক শোকরগুযার, সর্বদা ও প্রতি মুহূর্তে আল্লাহর যিকিরে মশগুল থাকিতেন। তাঁহার প্রতি যে ব্যক্তি শত্রুতা পোষণ করে আফসোসের দিন অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত তাহার উপর আল্লাহর লান্নত বর্ষিত হউক। হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, আপনি হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) সম্পর্কে কি বলেন? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা আবু আমরের প্রতি রহম করুন। খোদার কসম, তিনি শ্বশুরকুলে সর্বাপেক্ষা সম্মানিত, নেকলোকদের সহিত সর্বাধিক সম্পর্ক স্থাপনকারী ও মুজাহিদগণের মধ্যে সর্বাপেক্ষা ধৈর্যশীল ছিলেন। শেষরাত্রে অধিক জাগরণকারী ও আল্লাহর যিকিরের সময় অধিক অশ্রুবর্ষণকারী ছিলেন। দিবারাত্র আপন উদ্দেশ্য অর্জনে চিন্তাযুক্ত, প্রত্যেক ভাল কাজে সদা প্রস্তুত ও নাজাত লাভ হয় এমন প্রত্যেক আমলে সচেষ্ট থাকিতেন। ধ্বংস টানিয়া আনে এরূপ সকল খারাপ কাজ হইতে দূরে পলায়ন করিতেন! তবূকের যুদ্ধে মুসলমানদিগকে তিনি সাজসরঞ্জাম দিয়া সাহায্য করিয়াছিলেন। ইহুদীদের নিকট হইতে বীরে রুমাহ নামক কুয়া কিনিয়া মুসলমানদের জন্য ওয়াকফ করিয়াছিলেন। আর তিনি হযরত মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুই মেয়েকে বিবাহ করিয়া তাঁহার জামাতা হইয়াছিলেন। যে ব্যক্তি তাঁহাকে আগুনে দগ্ধ করুন। হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ) সম্পর্কে কি বলেন? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা আবুল হাসানের উপর রহম করুন। খোদার কসম, তিনি হেদায়াতের ঝাণ্ডা, তাকওয়ার গুহা, আকল-বুদ্ধির মহল, সৌন্দর্যের পাহাড়, রাতের আঁধারে পথিকের আলো, মহান সরলপথের প্রতি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।