কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৫০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) প্রশ্নের উত্তরে কখনও অক্ষম হইতে পারে না। সুতরাং হযরত ইবনে আব্বাস (রাঃ) মজলিসে আসিয়া বসিলে হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, আপনি হযরত আবুবকর (রাঃ) সম্পর্কে কি বলেন? তিনি জবাব দিলেন, আল্লাহ তায়ালা হযরত আবু বকর (রাঃ)এর উপর রহম করুন। খোদার কসম, তিনি কোরআন পাকের তেলাওয়াতকারী, অন্যায় হইতে দূরে, সর্বপ্রকার অশ্লীলতার প্রতি অমনোযোগী, বদ কাজে বাধাদানকারী ও আপন দ্বীন সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। তিনি আল্লাহকে ও দুনিয়ার (ফেৎনা) হইতে নিরাপদ ছিলেন। তিনি মাখলুকের প্রতি ইনসাফ করিতে দৃঢ়প্রতিজ্ঞ, নেক কাজের আদেশকারী ও স্বয়ং নেক কাজে অংশগ্রহণকারী ছিলেন। সর্বাবস্থায় শোকরগুযার, সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকিরকারী, দ্বীনি কাজে নিজের (নফসের) উপর বল প্রয়োগকারী ছিলেন। পরহেযগারী ও অল্প তুষ্টিতে, দুনিয়ার প্রতি অনাসক্তি ও চারিত্রিক পবিত্রতায়, নেক কাজে ও সতর্কতায় এবং যাহা কিছু হাতে আছে, উহা অপেক্ষা যাহা আল্লাহর নিকট আছে উহার প্রতি অধিক আস্থা রাখার ব্যাপারে এবং কাহারো উপকারের উত্তম বদলা দানে আপন সঙ্গীগণ অপেক্ষা অগ্রগামী ছিলেন। তাঁহাকে যে দোষারোপ করে কেয়ামত পৰ্যন্ত তাহার উপর আল্লাহর লা’নত বর্ষিত হউক। হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) সম্পর্কে কি বলেন? হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, আল্লাহ তায়ালা আবু হাফসের উপর রহম করুন। খোদার কসম, তিনি ইসলামের সাহায্যকারী এতীমদের আশ্রয়, ঈমানের ভাণ্ডার, দুর্বলদের আশ্রয়, খাঁটি মুসলমানদের কেন্দ্রস্থল, মাখলুকের জন্য দুর্গ ও সকল মানুষের জন্য সাহায্যকারী ছিলেন! সবর ও সওয়াবের নিয়তে আল্লাহর দেওয়া দ্বীনে হক লইয়া উঠিয়া দাঁড়াইলেন। অবশেষে আল্লাহ তায়ালা দ্বীনে ইসলামকে (সকল ধর্মের উপর) প্রবল করিলেন ও বনু দেশের উপর (মুসলমানদিগকে) বিজয় দান করিলেন। আর চারিদিকে_পানির ঘাটে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।