কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৪৯ খোদার কসম, আগামীতে তোমাদের উপর তীঁহার ন্যায় এমন আমীর আর হইবে না। লোকজন সমবেত হইলে হযরত আবু ওবায়দাহ (রাঃ)এর জানাযা আনা হইল এবং হযরত মুআয (রাঃ) (নামায পড়াইবার জন্য) অগ্রসর হইলেন ও নামায পড়াইলেন। অতঃপর হযরত মুআয ইবনে জাবাল, হযরত আমর ইবনে আস ও হযরত যাহৃহাক ইবনে কায়েস (রাঃ) তাঁহার কবরে নামিলেন। তাঁহাকে কবরে রাখিয়া তাঁহারা বাহির হইয়া আসিলেন এবং মাটি দিলেন। তারপর হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলিলেন, হে আবু ওবায়দাহ ! আমি অবশ্যই আপনার প্রশংসা করিব, তবে নাহক বলিব না। কারণ আমি নাহক প্রশংসায় আল্লাহ তায়ালার অসস্তষ্টিকে ভয় করিতেছি। খোদার কসম, আমার জানামতে আপনি সেইসকল লোকদের মধ্য হইতে ছিলেন, যাহারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে। আর সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাহারা যমীনের বুকে বিনয়ের সহিত চলাফেরা করে এবং মূর্খলোকদের জবাবে শান্তিপূর্ণ কথা বলে, আর যখন ব্যয় করে, তখন তাহারা অপব্যয় করে না এবং কাপরণ্যও করে না বরং তাহারা উভয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে। খোদার কসম, আপনি সেই সকল লোকদের মধ্য হইতে বিনয়ী, যাহারা এতীম ও মিসকীনদের প্রতি দয়া করে ও খেয়ানতকারী ও অহংকারীদের ঘৃণা করে। (হাকেম) রিবঈ’ ইবনে হেরাশ (রহঃ) বলেন, একদিন হযরত মুআবিয়া (রাঃ)এর নিকট কোরাইশদের বিভিন্ন খান্দানের লোকেরা বসিয়াছিলেন এবং হযরত সাঈদ ইবনে আস রাঃ) তাহার ডান পার্ম্বে ছিলেন। এমন সময় হযরত ইবনে আব্বাস (রাঃ) মুআবিয়া (রাঃ)এর উক্ত মজলিসে উপস্থিত হইবার অনুমতি চাহিলেন। হযরত মুআবিয়া (রাঃ) ইবনে আব্বাস (রাঃ)কে আসিতে দেখিয়া বলিলেন, হে সাঈদ, খোদার কসম, আমি ইবনে আব্বাসকে এমন প্রশ্ন করিব, যাহার উত্তর দিতে তিনি সক্ষম হইবেন না। সাঈদ (রাঃ) বলিলেন, ইবনে আব্বাসের মত লোক আপনার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।