৪৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) বাহির হইয়া গেলেন। (আবু নুআঈম) কাতাদাহ (রহঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)কে জিজ্ঞাসা করা হইল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)রা কি হাসিতেন? তিনি বলিলেন, হাঁ, তবে এমতাবস্থায়ও পাহাড় অপেক্ষা বৃহৎ ঈমান তাঁহাদের অন্তরে বিদ্যমান থাকিত। (আবু নুআঙঈম) সাঈদ ইবনে ওমর কোরাইশী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ওমর (রাঃ) সফররত ইয়ামানবাসী কতিপয় সঙ্গীকে দেখিলেন, যাহাদের উটের পিঠে বসিবার আসনগুলি চামড়া নির্মিত ছিল। তিনি বলিলেন, যে কেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)দের ন্যায় লোকদেরকে দেখিতে চাহে সে যেন ইহাদিগকে দেখিয়া লয়। (কান্য) আবু সাঈদ মাকবুরী (রহঃ) বলেন, হযরত আবু ওবায়দাহ (রাঃ) যখন গ্নে্গরোগে আক্রান্ত হইলেন, তখন তিনি (হযরত মুআয (রাঃ)কে) বলিলেন, হে মুআয ! লোকদের নামায পড়াও। তিনি লোকদের নামায পড়াইলেন। তারপর হযরত আবু ওবায়দাহ (রাঃ) ইন্তেকাল করিলে তিনি নিকট তোমাদের গুনাহ হইতে খাঁটিরূপে তওবা কর ; কারণ যে ব্যক্তি গুনাহ হইতে খাঁটিরূপে তওবা করিয়া আল্লাহর সহিত সাক্ষাৎ (অর্থাৎ মৃত্যুবরণ) করিবে, আল্লাহ তায়ালা অবশ্যই তাহাকে মাফ করিয়া দিবেন। তারপর বলিলেন, হে লোকসকল, খোদার কসম, তোমরা এমন এক আল্লাহর বান্দা দেখিয়াছি বলিয়া মনে হয় না! আমি তাঁহার ন্যায় হিংসা-বিদ্বেষ হইতে পবিত্র, নেক দিল, ফেৎনা-ফাসাদ হইতে দূরে অবস্থানকারী ও আখেরাতের প্রতি অধিক অনুরাগী এবং জনসাধারণের হিতাকাংখী আমি কখনও কোন আল্লাহর বান্দা দেখিয়াছি বলিয়া মনে হয় না। অতএব তাঁহার জন্য রহমতের দোয়া কর ও তাঁহার জানাযার নামাযের জন্য ময়দানে চল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।