হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) 8৭ তাঁহার সহিত কথা বলিতে পারিতাম না। তিনি যখন মুচকি হাসিতেন, তখন তাঁহার দাঁতগুলি মুক্তার মালার ন্যায় দেখাইত। দ্বীনদারদের সম্মান করিতেন। মিসকীনদের ভালবাসিতেন। কোন শক্তিশালী আপন অন্যায় দাবীতে তাঁহার নিকট (সফলকাম হইবার) আশা করিতে পারিত না। কোন দুর্বল তাঁহার ন্যায়বিচার হইতে নিরাশ হইত না। আমি আল্লাহর নামে সাক্ষ্য দিতেছি যে, একবার যখন রাতের অন্ধকার ছড়াইয়া পড়িল আর তারকারাজি ডুবিয়া গেল, এমন সময় আমি তাঁহাকে আপন নামাযের স্থানে নিজ দাড়ি মুঠায় ধরিয়া ঝুঁকিয়া থাকিতে দেখিয়াছি, সর্প দংশিত আমি যেন এখনও শুনিতে পাইতেছি যে, তিনি আল্লাহর সমীপে অনুনয় করিতেছেন আর বলিতেছেন, ‘ইয়া রাববানা! ইয়া রাব্বানা ?’ অতঃপর দুনিয়াকে সম্বোধন করিয়া বলিতেছেন, “আমাকে ধোকা দিতে আসিয়াছ? আমার প্রতি উঁকি মারিতেছ? দূরে, বহু দূরে। আর কাহাকেও ধোকা দাও! আমি ত তোমাকে তিন তালাক দিয়াছি। তোমার আয়ু অতি সামান্য, তোমার মজ্জলিস অতি নগণ্য ও তোমার মর্যাদা অতি সাধারণ। আহ ! আহ ! সম্বল অতিশয় কম, সফর অতি দূরের আর রাস্তা অত্যন্ত ভয়ানক! !” হযরত মুআবিয়া (রাঃ) ইহা শুনিয়া কাঁদিতে লাগিলেন। তাঁহার দাড়ির উপর অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল, তিনি উহা সংবরণ করিতে পারিতেছিলেন না, জামার আস্তিন দ্বারা উহা মুছিতে লাগিলেন। আর কান্নার দরুন উপস্থিত শ্রোতাগণের গলা বন্ধ হইয়া আসিতেছিল। অতঃপর হযরত মুআবিয়া (রাঃ) বলিলেন, সত্যই আবুল হাসান (অর্থাৎ হযরত আলী (রাঃ)-_আল্লাহ তাঁহার উপর রহমত বর্ষণ করুন_-এমনই ছিলেন। হে যেরার, তাঁহার ইন্তেকালে তোমার শোক কিরূপ? যেরার (রহঃ) বলিলেন, তাঁহার ইন্তেকালে আমার শোক সেই মায়ের ন্যায় যাহার প্রাণাধিক প্রিয় একমাত্র পুত্রকে তাহার কোলের উপর জবাই করিয়া দেওয়া হয়। তাহার যেমন অশ্রু বন্ধ হয় না তেমনই তাহার শোকাকুল অন্তরও কোনদিন সাস্ববনা লাভ করে না। অতঃপর যেরার (রহঃ) উঠিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।