কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) বৃক্ষাদি দুলিতে থাকে। আর তাহাদের চক্ষুদ্বয় হইতে এমন অশ্র প্রবাহিত হইতে থাকিত যাহাতে তাহাদের কাপড় ভিজিয়া যাইত। খোদার কসম, (সকালবেলা তাহাদের এরূপ কান্না দেখিয়া) মনে হইত যেন তাহারা রাতভর ঘুমাইয়া কাটাইয়াছেন। অতঃপর হযরত আলী (রাঃ) উঠিয়া গেলেন। ইহার পর আল্লাহর দুশমন ও ফাসেক ইবনে মুলজিমের হাতে শাহাদাত বরণ পর্যন্ত আর কখনও তাহাকে সাধারণভাবেও হাসিতে দেখা যায় নাই। (বিদায়াহ) আবু সালেহ (রহঃ) বর্ণনা করেন যে, যেরার ইবনে যামরা কেনানী (রহঃ) হযরত মুআবিয়া (রাঃ)এর নিকট আসিলে তিনি তাহাকে বলিলেন, আমার সম্মুখে হযরত আলী (রাঃ)এর গুণাগুণ বর্ণনা করুন। যেরার (রহঃ) বলিলেন, আমীরুল মুমিনীন, আমাকে মাফ করিবেন কি? তিনি বলিলেন, না, আমি মাফ করিব না, বর্ণনা করিতেই হইবে)। যেরার (রহঃ) বলিলেন, তাঁহার গুণাগুণ যদি বর্ণনা করিতেই হয় তবে শুনুন, খোদার কসম, তিনি (হযরত আলী (রাঃ)) অতি উচ্চ মর্যাদাসম্পন্ন ও অত্যন্ত শক্তিশালী ছিলেন। তাঁহার কথা হইত ফয়সালা এবং তাঁহার ফয়সালা হইত ইনসাফের সহিত। তাঁহার চতুল্পার্দ্ব হইতে এলমের ফোয়ারা ছুটিত এবং তাঁহার সর্বদিক দিয়া হেকমত প্রকাশ পাইত। দুনিয়া ও উহার চাকচিক্য দ্বারা অশান্তি অনুভব করিতেন, আর রাত্র ও উহার অন্ধকার দ্বারা প্রশান্তি লাভ করিতেন। (অর্থাৎ রাত্রের এবাদত দ্বারা দিলে শাস্তি পাইতেন।) খোদার কসম, তিনি অত্যাধিক ক্রন্দনকারী ও অত্যাধিক চিন্তাশীল ছিলেন। হাতকে ওলটপালট করিতেন আর আপন নফসকে সম্বোধন করিতেন। সাদাসিধা ও সংক্ষিপ্ত পোষাক এবং সাধারণ খাদ্য পছন্দ করিতেন। খোদার কসম, তিনি আমাদের মতই সাধারণ হইয়া থাকিতেন। আমরা যখন তাঁহার নিকট যাইতাম তিনি আমাদিগকে কাছে বসাইতেন। আমরা কিছু জিজ্ঞাসা করিলে জবাব দিতেন। তাঁহার সহিত আমাদের এরূপ নিকটতম সম্পর্ক থাকা সত্বেও তাঁহার ভয়ে আমরা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।