কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) 8৫ জাবিয়ায় অবস্থানকারীগণ ছিলেন। (জাবিয়া সিরিয়ার অন্তর্গত একটি স্থানের নাম। হযরত ওমর (রাঃ)এর যুগে উহা মুজাহিদদের ছাউনি ছিল।) তাহাদের মধ্যে পাঁচশত মুসলমান এই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, শহীদ না হওয়া পর্যন্ত (তাহারা যুদ্ধের ময়দান হইতে) ফিরিবেন না। সুতরাং তাহারা (শাহাদাতের উদ্দেশ্যে) নিজেদের মাথা মুণ্ডন করিলেন ও শত্রুর উপর ঝাঁপাইয়া পড়িলেন। তাহাদের সংবাদদাতা একজন ব্যতীত সকলেই শাহাদাত বরণ করিয়াছিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) শুনিতে পাইলেন, এক ব্যক্তি বলিতেছে, দুনিয়ার প্রতি অনাসক্ত ও আখেরাতের প্রতি আসক্ত ব্যক্তিরা কোথায়? তিনি তাঁহাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর এবং হযরত ওমর (রাঃ)এর কবর দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইহাদিগকে তালাশ করিতেছ? (হিলয়াতুল আউলিয়া) আবু আরাকাহ (রহঃ) বলেন, আমি হযরত আলী (রাঃ)এর সহিত ফজরের নামায পড়িলাম। তিনি নামায শেষ করিয়া যখন ডান দিকে ফিরিয়া বসিলেন, তখন মনে হইল যেন তিনি অত্যন্ত ভারাক্রাস্ত। মসজিদের দেয়াল হইতে এক বর্শা পরিমাণ সূর্য উপরে উঠিয়া যাওয়া পর্যন্ত এইভাবে বসিয়া রহিলেন। তারপর দুই রাকাত নামায পড়িলেন এবং হাত উল্টাইয়া বলিলেন, খোদার কসম, আমি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)দের দেখিয়াছি, কিন্ত আজ আমি তাঁহাদের ন্যায় কাহাকেও দেখিতেছি না। সকালবেলা তাঁহাদের চেহারা ফ্যাকাসে, চুল এলোমেলো ও শরীর ধুলাবালিযুক্ত থাকিত। তাহাদের কপালে (অত্যাধিক সেজদার দরুন) বকরির হাটুর ন্যায় (সেজদার) চিহ্ন দেখা যাইত। তাহারা সারারাত্রি সেজদায় ও নামাযে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতেন। রাতভর কখনও (সেজদারত অবস্থায়), কপালের উপর কখনও (নামাযে দণ্ডায়মান অবস্থায়) পায়ের উপর আরাম লাভ করিতেন। সকালবেলা এমনভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।