কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

88 হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) এবং তাঁহার জন্য সাহাবা রাঃ)দেরকে পছন্দ করিলেন। তাহাদিগকে আপন দ্বীনের সাহায্যকারী ও আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বহনকারী বানাইলেন। সুতরাং মুমিনগণ (অর্থাৎ সাহাবা (রাঃ)) যাহা ভাল মনে করিবেন তাহা আল্লাহর নিকটও ভাল বলিয়া গণ্য হইবে ; আর মুমিনগণ যাহা খারাপ মনে করিবেন তাহা আল্লাহর নিকটও খারাপ বলিয়া গণ্য হইবে। (আবু নুআঈম) হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, যে ব্যক্তি দ্বীনের) পথে চলিতে চাহে সে যেন সেই সকল লোকদের পথ অবলম্বন করে যাহারা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রোঃ)। কারণ তাঁহারা এই উম্মাতের শ্ৰেষ্ঠ ভাগ। তাঁহাদের অন্তর ছিল সর্বাধিক পবিত্র ও তাঁহাদের জ্ঞান ছিল সর্বাপেক্ষা গভীর। তাঁহাদের মধ্যে কোন প্রকার কৃত্রিমতা ছিল না, আল্লাহ তায়ালা আপন নবীর সাহচর্য ও তাঁহার দ্বীন প্রচারের জন্য তাঁহাদিগকে বাছাই করিয়াছিলেন। অতএব তাঁহাদের আখলাক ও আদর্শকে অবলম্বন কর। কা'বা শরীফের রবব_ আল্লাহর কসম, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী (রাঃ)গণ হেদায়াতে মুসতাকীমের উপর ছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, তোমরা রোযা, নামায ও মেহনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তুলনায় বেশী হওয়া সত্বেও তাঁহারা তোমাদের অপেক্ষা উত্তম ছিলেন। লোকেরা জিজ্ঞাসা করিল, হে আবু আব্দির রহমান, কি কারণে? অনাসক্ত ও আখেরাতের প্রতি তোমাদের অপেক্ষা অধিক আসক্ত ছিলেন। অপর রেওয়ায়াতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) শুনিতে পাইলেন, এক ব্যক্তি বলিতেছে, দুনিয়ার প্রতি অনাসক্ত ও আখেরাতের প্রতি আসক্ত লোকেরা কোথায়? তিনি বলিলেন, তাহারা ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।