হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৪৩ সাহাবা (রাঃ)দের গুণাবলী সম্পর্কে তাঁহাদের পরস্পরের বর্ণনা সুদ্দী (রহঃ) বলেন, কোরআন পাকের এই আয়াতের Sd STE অর্থ £ তোমরাই সর্বোত্তম উল্মাত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদিগকে প্রকাশ করা হইয়াছে। তফলসীর প্রসঙ্গে হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, আল্লাহ্ তায়ালা যদি চাহিতেন তবে (কুনতুম না বলিয়া) ‘আনতুম’ বলিতে পারিতেন ; তখন (সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করি আর না করি) আমরা সকলেই উহার অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু তিনি ‘কুনতূম’ বলিয়া বিশেষভাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ) ও যাহারা তাহাদের ন্যায় কাজ করিবে শুধু তাহাদিগকে শামিল করিয়াছেন। তাহারা (অর্থাৎ সাহাবা (রাঃ) ছিলেন সর্বোত্তম উম্মাত, যাহাদিগকে মানবজাতির কল্যাণের জন্য প্রকাশ করা হইয়াছে। হযরত কাতাদাহ (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) এই আয়াত Ee PS তেলাওয়াত করিয়া বলিলেন, হে লোকেরা, যে ব্যক্তি এই আয়াতে বর্ণিত লোকদের অন্তর্ভুক্ত হইতে চাহে সে যেন আয়াতে বর্ণিত আল্লাহ তায়ালার শর্তকে পুরা করে। (অর্থাৎ সৎকাজের আদেশ করা ও অসৎকাজে নিষেধ করা৷) (কান্য) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আল্লাহ তায়ালা আপন বান্দাগণের দিলের প্রতি দৃষ্টিপাত করিলেন, অতঃপর হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করিলেন এবং তাঁহাকে আপন রাসূল বানাইয়া পাঠাইলেন ও আপন খাছ এলম দান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।