৪২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত হুসাইন (রাঃ) বলেন, আমি পিতার নিকট জিজ্ঞাসা করিলাম, তাঁহার নিরবতা কিরূপ হইত? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরবতা চার কারণে হইত এক__সহনশীলতার কারণে, দুই-_-সচেতনতার দরুন, তিন-_আন্দাজ করার উদ্দেশ্যে, চার_চিন্তা-ভাবনার জন্য। তিনি দুইটি বিষয়ে আন্দাজ করিতেন। (১) উপস্থিত লোকদের প্রতি দৃষ্টিদানে ও (২) তাহাদের আবেদন শুনার ব্যাপারে কিরূপে সমতা বজায় রাখা যায়। আর তাঁহার চিন্তা-ভাবনার বিষয়বস্তু ছিল, যাহা চিরস্থায়ী হইবে (অর্থাৎ আখেরাত) এবং যাহা ধ্বংসপ্রাপ্ত হইবে অর্থাৎ দুনিয়া। আল্লাহ তায়ালা তাঁহাকে সংযম ও ধৈর্য উভয়টিই দান করিয়াছিলেন। সুতরাং কোন জিনিস তাঁহাকে সীমার বাহিরে রাগান্বিত করিতে পারিত না। আল্লাহ তায়ালা তাঁহাকে চার বিষয়ে সচেতনতা দান করিয়াছিলেন। এক_উত্তম বিষয়কে অবলম্বন করা, দুই__এমন বিষয়ে যত্ববান হওয়া যাহাতে উম্মতের দুনিয়া-আখেরাতের কল্যাণ নিহিত রহিয়াছে। বর্ণিত এই রেওয়ায়াতে চারটির মধ্যে দুইটি উল্লেখ করা হইয়াছে। তবে কানযুল উম্মালের রেওয়ায়াতে চারটি বিষয় এরূপ বর্ণিত হইয়াছে আল্লাহতায়ালা তাঁহাকে চার বিষয়ে সচেতনতা দান করিয়াছিলেন। এক_নেক কাজ অবলম্বন করা, যাহাতে অন্যরাও তাঁহার অনুসরণ করিতে পারে। দুই_-মন্দ কাজ পরিত্যাগ করা, যাহাতে অন্যরাও বিরত থাকে। তিন-উম্মাতের জন্য সংশোধনমূলক বিষয়ে জোর বিবেচনা করা। চার--এমন বিষয়ে যত্নবান হওয়া যাহাতে উম্মাতের দুনিয়া-আখেরাতের কল্যাণ নিহিত রহিয়াছে। (বিদায়াহ, কান্য) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।