কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) 8১ অনুরূপ তিনটি বিষয় হইতে অন্যকেও বাঁচাইয়া রাখিয়াছিলেন। এক-_তিনি কাহারো নিন্দা করিতেন না, দুই_কাহাকেও লজ্জা দিতেন না, তিন--কাহারো দোষ তালাশ করিতেন না। তিনি এমন কথাই বলিতেন যাহাতে সওয়াব পাওয়া যায়! যখন তিনি কথা বলিতেন, তখন উপস্থিত সাহাবা (রাঃ) এমনভাবে মাথা ঝুঁকাইয়া বসিতেন যেন তাহাদের মাথায় পাখী বসিয়া রহিয়াছে। (অর্থাৎ এমনভাবে স্থির হইয়া থাকিতেন যেন সামান্য নড়াচড়া করিলেই মাথার উপর হইতে পাখী উড়িয়া যাইবে।) যখন তিনি কথা বলিতেন তাহারা চুপ থাকিতেন আর যখন তিনি (কথা শেষ করিয়া) চুপ করিতেন, তখন তাহারা কথা বলিতেন। (অর্থাৎ তাঁহার কথার মাঝখানে তাহারা কথা বলিতেন না।) তাহারা কোন বিষয় লইয়া তাঁহার সম্মুখে কথা কাটাকাটি করিতেন না। যে কথা শুনিয়া সকলে হাসিতেন, তিনিও উহাতে হাসিতেন, যে বিষয়ে সকলে বিস্ময়বোধ করিতেন তিনিও উহাতে বিস্ময় প্রকাশ করিতেন। অপরিচিত মুসাফিরের রুক্ষ কথাবার্তা ও অসংলগ্ন প্রশ্নাবলীর উপর ধৈর্যধারণ করিতেন। (অপরিচিত মুসাফিরগণ বিভিন্ন ধরনের প্রশ্ন করিত বলিয়া) তাঁহার সাহাবীগণ এরূপ মুসাফিরদিগকে তাঁহার মজলিসে লইয়া আসিতেন। (যাহাতে তাহাদের প্রশ্নাবলীর দ্বারা নতুন বিষয় জানা যায়)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, কোন অভাবী ব্যক্তিকে দেখিলে তাহাকে সাহায্য করিবে। কেহ সামনাসামনি তাঁহার ংসা করুক, তিনি তাহা পছন্দ করিতেন না, তবে কেহ্‌ তাঁহার এহসানের প্রতিদান হিসাবে শুকরিয়াস্বরূপ প্রশংসা করিলে তিনি চুপ থাকিতেন। (অর্থাৎ শুকরিয়া আদায় করা কর্তব্য বিধায় যেন তাহাকে তাহার কর্তব্য কাজে সুযোগ দিতেন।) তিনি কাহারো কথায় বাধা দিতেন না যতক্ষণ না সে সীমালংঘন করিত। সীমালংঘন করিলে তিনি তাহাকে নিষেধ করিতেন অথবা মজলিস হইতে উঠিয়া যাইতেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।