80 হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) পিতা সমতূল্য ছিলেন। হকের বা অধিকারের বেলায় সকলেই তাঁহার নিকট সমান ছিল। তাঁহার মজলিস ছিল সহনশীলতা ও লজ্জাশীলতা এবং ধৈর্য ও আমানতদারীর এক অপরূপ নমুনা। তাঁহার মজলিসে কেহ উচ্চস্বরে কথা বলিত না, কাহারো ইজ্জতহানি করা হইত না। প্রথমতঃ তাঁহার মজলিসে সকলেই সংযত হইয়া বসিতেন যাহাতে কোন প্রকার দোষক্ৰটি না ঘটে, তথাপি কাহারো দোষক্রটি হইলে উহা লইয়া সমালোচনা বা উহার প্রচার করা হইত না। মজলিসের সকলেই পরস্পর সমঅধিকার লাভ করিতেন। বংশ মর্যাদা লইয়া একে অপরের উপর অহংকার করিতেন না।) তবে তাকওয়ার ভিত্তিতে একে অপরের উপর মর্যাদা লাভ করিতেন। একে অপরের প্রতি বিনয়-নম ব্যবহার করিতেন। অভাবগ্রস্তদের প্রাধান্য দিতেন ও অপরিচিত মুসাফিরদের খাতির-যত্ব করিতেন। হযরত হুসাইন (রাঃ) বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা লোকদের সহিত কিরূপ ব্যবহার করিতেন? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা হাসি-খুশি থাকিতেন, নম স্বভাবের ছিলেন, সহজেই অন্যান্যদের সহিত একাত্ম হইয়া যাইতেন। তিনি রূঢ় ও কঠোর ছিলেন না। চীৎকার করিয়া কথা বলিতেন না। না অশ্রীল কথা বলিতেন, আর না কাহাকেও দোষারোপ করিতেন। অধিক হাসি-ঠাট্টা করিতেন না। মর্জির খেলাফ বিষয় হইলে মনোযোগ সরাইয়া নিতেন, কিন্ত মর্জির খেলাফ কেহ কিছু আশা করিলে তাহাকে একেবারে নিরাশ ও বঞ্চিত করিতেন না। (বরং কিছু না কিছু দিয়া দিতেন বা কোন সান্ত্বনার কথা বলিয়া দিতেন।) তিনি নিজেকে তিনটি বিষয় হইতে সম্পূর্ণরূপে বাঁচাইয়া রাখিয়াছিলেন। এক--ঝগড়া-বিবাদ, দুই--বেশী কথা বলা, তিন অনর্থক বিষয়াদি হইতে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।