কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ৩৯ রাখিতেন যাহাতে তাহারা দ্বীনের কাজে অমনোযোগী না হয় বা হকপথ হইতে সরিয়া না যায়। প্রত্যেক অবস্থার জন্য তাঁহার নিকট একটি বিশেষ বিধি নিয়ম ছিল। হক কাজে ক্ৰটি করিতেন না, আবার সীমালংঘনও করিতেন না। লোকদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তিবর্গরাই তাঁহার নিকটবর্তী থাকিতেন। তাহাদের মধ্যে সেই তাঁহার নিকট সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া গণ্য হইত যে লোকদের জন্য সর্বাধিক কল্যাণকামী হইত এবং তাঁহার নিকট সর্বোচ্চ মর্যাদাশীল সেই হইত যে লোকদের জন্য সর্বাধিক সহানুভূতিশীল ও সাহায্যকারী হইত। হযরত হুসাইন (রাঃ) বলেন, অতঃপর আমি আমার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম উঠিতে বসিতে আল্লাহর যিকির করিতেন। তিনি নিজের জন্য কোন স্থানকে নিদিষ্ট করিতেন না এবং অন্য কাহাকেও এরূপ করিতে নিষেধ করিতেন। কোন মজলিসে উপস্থিত হইলে, যেখানেই জায়গা পাইতেন বসিয়া যাইতেন এবং, অন্যদেরকেও এরূপ করিতে আদেশ করিতেন। তিনি মজলিসে উপস্থিত প্রত্যেককে তাহার প্রাপ্য অংশ দিতেন। (অর্থাৎ প্রত্যেকের সহিত যথাযোগ্য হাসিমুখে কথাবার্তা বলিতেন।) তাঁহার মজলিসের প্রত্যেক ব্যক্তি মনে করিত যে, তিনি তাহাকেই সবার অপেক্ষা বেশী সম্মান করিতেছেন। যে কেহ কোন এয়োজনে তাঁহার নিকট আসিয়া বসিত অথবা তাঁহার সহিত দাঁড়াইত, তিনি ততক্ষণ পর্যন্ত তাহার জন্য বসিয়া বা দাঁড়াইয়া থাকিতেন, যতক্ষণ না সে নিজেই উঠিয়া যাইত বা চলিয়া যাইত কেহ্‌ কোন জিনিস চাহিলে তিনি দান করিতেন অথবা (না থাকিলে) নরম ভাষায় জবাব দিয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা হাসিমুখ সাধারণভাবে সকলের জন্য ছিল। তিনি (স্নেহ-মমতায়) সকলের জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।