কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সকল (উপকারী ও প্রয়োজনীয়) বিষয়েরই আলোচনা হইত এবং ইহার বিপরীত অন্য কোন বিষয়কে তিনি গ্রহণ করিতেন না। (অর্থাৎ জনসাধারণের প্রয়োজন ও উপকারী বিষয় ব্যতীত অন্য বাজে বিষয়াদি তিনি শুনিতেনও না৷) সাহাবা (রাঃ) তাঁহার নিকট দ্বীনি বিষয়ের) প্রার্থী হইয়া আসিতেন এবং কিছু না কিছু খাইয়াই ফিরিতেন। (অর্থাৎ, তিনি যেমন জ্ঞান দান করিতেন তেমনই কিছু না কিছু খাওয়াইতেনও।) আর তাহারা তাঁহার নিকট হইতে কল্যাণের পথে মশাল ও দিশারী হইয়া বাহির হইতেন। হযরত হুসাইন (রাঃ) বলেন, অতঃপর আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া কি কাজ করিতেন? তিনি বলিলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় কথা ব্যতীত নিজের যবানকে ব্যবহার করিতেন না। আগত ব্যক্তিদের মন রক্ষা করিতেন, তাহাদিগকে আপন করিতেন, বিচ্ছিন্ন করিতেন না। (অর্থাৎ--এমন ব্যবহার করিতেন না যাহাতে তাহারা ভাগিয়া যায় অথবা দ্বীনের প্রতি বিতৃষ্ণ হইয়া যায়।) প্রত্যেক কওমের সম্মানিত ব্যক্তিকে সম্মান করিতেন এবং তাহাকেই তাহাদের অভিভাবক বা সরদার নিযুক্ত করিয়া দিতেন। লোকদেরকে তাহাদের ক্ষতিকর জিনিস হইতে সতর্ক করিতেন বা লোকদেরকে পরস্পর মেলামেশায় সতর্কতা ও সাবধানতা অবলম্বন করিতে বলিতেন আর নিজেও সতর্ক ও সাবধান থাকিতেন। এতদসত্বেও তিনি কাহারও জন্য চেহারার প্রসন্নতা ও আপন সদাচারের কোন পরিবর্তন করিতেন না! আপন সাহাবীদের খোঁজখবর লইতেন। লোকদের পারস্পরিক হাল অবস্থা জিজ্ঞাসা করিতেন ও উহার সংশোধন করিতেন। ভালকে ভাল বলিতেন ও উহার পক্ষে মদদ যোগাইতেন। খারাপকে খারাপ বলিতেন ও উহাকে প্রতিহত করিতেন। প্রত্যেক বিষয়ে সমতা রক্ষা করিতেন। আগে এক রকম, পরে আরেক রকম এরূপ করিতেন না। সর্বদা লোকদের সংশোধনের প্রতি খেয়াল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।