হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৭ এই ব্যাপারে তিনি আল্লাহ তায়ালার পক্ষ হইতে অনুমতিপ্রাপ্ত ছিলেন। তিনি তাঁহার ঘরে থাকাকালীন সময়কে তিনভাগে ভাগ করিতেন (১) একভাগ আল্লাহ তায়ালার এবাদতের জন্য। (২) একভাগ পরিবার পরিজনের হক আদায়ের জন্য। (৩) একভাগ নিজের (আরাম ও বিশ্রাম ইত্যাদির) জন্য। তারপর নিজের অংশকেও নিজের মধ্যে ও (উল্মাতের) অন্যান্য লোকজনের মধ্যে দুইভাগ করিতেন। অন্যান্যদের জন্য যে ভাগ হইত, উহাতে অবশ্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম (রাঃ) উপস্থিত হইতেন এবং তাহাদের মাধ্যমে তাঁহার কথাবার্তা সর্বসাধারণের নিকট পৌছিত। তিনি তাহাদের নিকট দ্বীনি ও দুনিয়াবী উপকারের) কোন জিনিসই গোপন করিতেন না। (বরং নির্দ্বিধায় সবরকমের উপকারী কথা বলিয়া দিতেন।) উম্মাতের এই অংশে তিনি জ্ঞানী-গুণীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাঁহার নিকট উপস্থিত হওয়ার অনুমতি দিতেন এবং এই সময়কে তিনি তাহাদের মধ্যে দ্বীনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে বন্টন করিতেন। তাহাদের মধ্যে হয়ত কেহ একটি প্রয়োজন, কেহ দুইটি এবং কেহু্ অনেক প্রয়োজন লইয়া আসিত। তিনি তাহাদের প্রয়োজনের প্রতি মনোযোগী হইতেন এবং তাহাদিগকে এমন কাজে মশগুল করিতেন যাহাতে তাহাদের ও পুরা উম্মাতের সংশোধন ও উপকার হয়। তিনি তাহাদের নিকট সাধারণ লোকদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিতেন ও প্রয়োজনীয় কথা তাহাদিগকে বলিয়া দিতেন এবং বলিতেন, তোমাদের যাহারা উপস্থিত তাহারা যেন আমার কথাগুলি অনুপস্থিতদের নিকট পৌছাইয়া দেয়। তিনি আরও বলিতেন, যাহারা (কোন কারণবশতঃ যেমন__পর্দা, দূরত্ব, লজ্জা ও দুর্বলতা ইত্যাদির দরুন) আমার নিকট তাহাদের প্রয়োজন পেশ করিতে পারে না তোমরা তাহাদের প্রয়োজন আমার নিকট পৌছাইয়া দিও। কারণ, যে ব্যক্তি এমন লোকের প্রয়োজন কোন ক্ষমতাসীনের নিকট পৌছাইয়া দেয় যে নিজে পৌছাইবার ক্ষমতা রাখে না আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তাহাকে দৃঢ়পদ রাখিবেন। রাসুলুল্লাহ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।