৩৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) অসন্তুষ্ট হইতেন না এবং নিজের জন্য প্রতিশোধও লইতেন না। যখন কোন কারণে কোন দিকে ইশারা করিতেন, তখন সম্পূর্ণ হাত দ্বারা ইশারা করিতেন। (বিনয়ের খেলাপ বলিয়া অঙ্গুলি দ্বারা ইশারা করিতেন না, অথবা অঙ্গুলি দ্বারা শুধু তওহীদের প্রতি ইশারা করিতেন বলিয়া অন্য বিষয়ে সম্পূর্ণ হাতের দ্বারা ইশারা করিতেন) তিনি আশ্চর্যবোধকালে হাত মুবারক উল্টাইয়া দিতেন। কথা বলার সময় কখনও (কথার সঙ্গে) হাত নাড়িতেন, কখনও ডান হাতের তালু দ্বারা বাম বৃদ্ধাঙ্গুলির পেটে আঘাত করিতেন। কাহারো প্রতি অসন্তুষ্ট হইলে তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইতেন ও অমনোযোগিতা প্রকাশ করিতেন অথবা তাহাকে মা’ফ করিয়া দিতেন। যখন খুশী হইতেন তখন লজ্জায় চোখ নিচু করিয়া ফেলিতেন। তাঁহার অধিকাংশ হাসি মুচকি হাসি হইত। আর সেই সময় তাঁহার দাঁত মুবারক শিলার ন্যায় শুভ্র ও উজ্জ্বল দেখাইত। হযরত হাসান ইবনে আলী (রাঃ) বলেন, আমি বেশ কিছুদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল গুণাবলী (আমার ভাই-) হযরত হুসাইন ইবনে আলী (রাঃ)এর নিকট প্রকাশ করিলাম না। কিন্তু পরে যখন আমি তাহার নিকট উহা বর্ণনা করিলাম, তখন দেখিলাম তিনি আমার পূর্বেই মামাকে জিজ্ঞাসা করিয়া জানিয়া লইয়াছেন এবং আমি যাহা যাহা জিজ্ঞাসা করিয়াছি তিনি সেই সবই জিজ্ঞাসা করিয়াছেন। উপরস্ত তিনি পিতার নিকট হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করা, ঘর হইতে বাহির হওয়া, মজলিশে বসা ও তাঁহার অন্যান্য তরীকা সম্পর্কে কোন কিছুই ছাড়েন নাই, সবই জানিয়া লইয়াছেন। হযরত হুসাইন (রাঃ) বলেন, আমি আমার পিতার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত প্ৰয়োজনে (অর্থাৎ আহার-নিদ্রা ইত্যাদির জন্য) ঘরে যাইতেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।