কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ন্যায় যুদ্ধের ময়দানে তাহারা কাতারবন্দী হইয়া দাঁড়াইবে। যখন তাহারা আল্লাহর রাহে জেহাদে বাহির হইবে তখন তাহাদের সম্মুখে ও পিছনে মজবুত বর্শা হাতে ফেরেশতাগণ থাকিবে। আর যখন তাহারা যুদ্ধের ময়দানে কাতারবন্দী হইয়া দাঁড়াইবে তখন আল্লাহ তায়ালা তাহাদের উপর এমনভাবে ছায়া করিবেন--বলিয়া হযরত কা’ব (রহঃ) দুইহাত প্রসারিত করিয়া দেখাইলেন--যেমন শকুন তাহার বাসার উপর ছায়া করিয়া থাকে। তাহারা কখনও যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিবে না। (আবু নুআঈম) হযরত কা'ব (রহঃ) হইতে অনুরূপ এক রেওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, তাঁহার উল্মাত অত্যাধিক প্রশংসাকারী হইবে, তাহারা সর্বাবস্থায় আল্লাহ তায়ালার প্রশংসা করিবে এবং প্রত্যেক উঁচুস্থানে আল্লাহু আকবার বলিবে। (নামায ইত্যাদি এবাদতের সময় নির্ধারণের জন্য) সূর্যের খেয়াল রাখিবে। ময়লা আবর্জনা ফেলার জায়গায় হইলেও পাঁচ ওয়াক্ত নামায সময়মত আদায় করিবে। কোমরের মধ্যস্থলে লুঙ্গী বাঁধিবে এবং অযুর মধ্যে আপন অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করিবে। (আবু নুআঈম) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন ও গুণাবলী সম্পর্কে কতিপয় হাদীস হযরত হাসান ইবনে আলী (রাঃ) বলেন, আমার মামা হযরত হিন্দ ইবনে আবি হালাহ (রাঃ) যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন ও গুণাবলী অত্যাধিক ও স্পষ্টরপে বর্ণনা করিতেন। আমার একান্ত আগ্রহ হইল যে, তিনি উহা হইতে আমাকেও কিছু বর্ণনা করিয়া শুনান যাহাতে আমি উহা হৃদয়ে গাঁথিয়া উহার উপর আমল করিতে পারি। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় হযরত হাসান (রাঃ)এর বয়স মাত্র সাত বৎসর ছিল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।