হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৩১ করিয়াছেন যে, আল্লাহ তায়ালা যাবুর কিতাবে হযরত দাউদ (আঃ)এর উপর এই ওহী নাযিল করিয়াছেন, “হে দাউদ, তোমার পর অতিসত্বর এক নবী আসিবেন, যাঁহার নাম আহমাদ ও মুহাম্মাদ হইবে, তিনি সত্যবাদী ও সাইয়্যেদ হইবেন। আমি তাঁহার প্রতি কখনও নারায হইব না, আর তিনিও কখনও আমাকে নারায করিবেন না। আমি তাঁহার অগ্র-পশ্চাতের সকল ভূল-ভ্রান্তি করিবার পূর্বেই মাফ করিয়া দিয়াছি। তীঁহার উম্মাত আমার রহমতপ্রাপ্ত, আমি তাহাদিগকে এ সকল নফল কার্য দান করিয়াছি যাহা নবীদিগকে দান করিয়াছি এবং তাহাদের উপর এসকল কার্য ফরয করিয়াছি যাহা নবী ও রাসূলগণের উপর ফরয করিয়াছি। অতএব তাহারা কেয়ামতের দিন আমার নিকট এমনভাবে উপস্থিত হইবে যে, তাহাদের নূর নবীদের নূরের ন্যায় হইবে।” এইরূপে অনেক কথা আলোচনার পর অবশেষে বলিয়াছেন, “হে দাউদ, আমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁহার উম্মাতকে সকল উম্মাতের উপর সম্মান দান করিয়াছি। (বিদায়াহ) সাঈদ ইবনে আবি হেলাল (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আবদুল্লাহ ইবনে আম্র (রাঃ) হযরত কা’ব (রহঃ)কে বলিলেন, আমাকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার উম্মাতের গুণাগুণ সম্পর্কে বলুন। তিনি বলিলেন, আমি আল্লাহ তায়ালার কিতাবে (অর্থাৎ তাওরাতে) তাহাদের সম্পর্কে এরূপ পাইয়াছি, “আহমাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁহার উল্মাত অত্যাধিক প্রশংসাকারী হইবে, তাহারা ভাল-মন্দ সর্বাবস্থায় আল্লাহ তায়ালার প্রশংসা করিবে। প্রত্যেক উঁচু জায়গায় (উঠিতে) তাহারা আল্লাহু আকবার বলিবে এবং প্রত্যেক নিচু জায়গায় (নামিতে) তাহারা সুবহানাল্লাহ পড়িবে। তাহাদের আযানের ধ্বনি আকাশে-বাতাসে ধ্বনিত হইবে। পাথরের উপর মৌমাছির মৃদু গুঞ্জনের ন্যায় নামাযের মধ্যে তাহাদের (কোরআন পাঠের) মৃদু গুঞ্জন (শ্রুত) হইবে। ফেরেশতাদের কাতারের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।