কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) আখেরাতকে ভয় করে এবং স্বীয় রবেবর রহমতের প্রত্যাশা করে; আপনি বলুন যে, যাহারা জ্ঞানী ও যাহারা অজ্ঞ তাহারা কি সমান হইতে পারে? (সূরা যুমার, আয়াত-৯) পূর্বেকার আসমানী কিতাবে রাসূলুল্লাহ্‌ (সাঃ) ও সাহাবায়ে কেরাম (রাঃ)দের আলোচনা আতা ইবনে ইয়াসার (রহঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে আম্র ইবনে আস (রাঃ)এর সহিত আমার সাক্ষাৎ হইলে আমি তাঁহাকে বলিলাম, তাওরাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল গুণাবলী বর্ণিত হইয়াছে তাহা আমাকে বলুন। তিনি বলিলেন, অবশ্যই, খোদার কসম তাঁহার যে সকল গুণাবলী কোরআনে বর্ণিত হইয়াছে তাওরাতেও তাহাই বর্ণিত হইয়াছে। যেমন_হে নবী, আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা এবং ভীতিপ্রদর্শনকারী ও উল্মীদের (অর্থাৎ আরবদের) রক্ষণাবেক্ষণকারীরূপে প্রেরণ করিয়াছি। আপনি আমার বান্দা ও রাসূল, আমি আপনার নাম মুতাওয়ান্কিল রাখিয়াছি। তিনি রঢ় ও কঠোর হৃদয় নহেন, বাজারে শোরগোলকারীও নহেন এবং মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না বরং মাফ ও ক্ষমা করিয়া দেন। আল্লাহ তায়ালা তাঁহাকে দুনিয়া হইতে উঠাইয়া নিবেন না যতক্ষণ না মানুষ লা-ইলাহা ইল্লাল্লাহু পড়িয়া বক্ৰদ্বীনকে সোজা করিয়া লইবে।. (অর্থাৎ দ্বীনে ইবরাহীমকে পরিবর্তন করিয়া তাহারা যে বাঁকাপথে চলিয়াছে উহা ছাড়িয়া সেরাতে মুস্তাকীম অর্থাৎ সরল ও সোজা পথে চলিতে আরম্ভ না করিবে।) তাঁহার দ্বারা আল্লাহ তায়ালা অন্ধ চক্ষু ও বধীর কান এবং রুদ্ধ দিলের আবরণ মুক্ত করিবেন। (আহমাদ) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তায়ালা তাঁহার দ্বারা বত্রদ্বীনকে সোজা না করিয়া তাঁহাকে দুনিয়া হইতে উঠাইবেন না। অপর এক রেওয়ায়াতে ওয়াহব ইবনে মুনাবিবহ (রহঃ) এরূপ উল্লেখ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।