কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) আমার সুন্নাতকে মজবুতভাবে ধারণকারী একজন শহীদের সওয়াব পাইবে। হাকীম তিরমীযী (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, আমার উল্মাতের এখতেলাফের অর্থাৎ মতানৈক্যের সময় আমার সুন্নাতকে মজবুতভাবে ধারণকারীর দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে জ্বলন্ত কয়লা হাতে ধারণ করিয়াছে। (কান্য) হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমার সুন্নাত হইতে মুখ ফিরাইবে সে আমার দলভুক্ত নহে। অপর রেওয়ায়াতে এই হাদীসের প্রথমাংশে এরূপ বৰ্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করিবে সে আমার দলভুক্ত। (মুসলিম, ইবনে আসাকির) হযরত আয়েশা (রাঃ) হইতে দারাকুত্নী বর্ণিত রেওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সুন্নাতকে মজবুত করিয়া ধরিবে সে বেহেশতে প্রবেশ করিবে। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে যিন্দা করিল সে আমাকে মুহাববত করিল, আর যে আমাকে মুহাববত করিল সে আমার সহিত বেহেশতে থাকিবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা (রাঃ)দের সম্পর্কে কোরআনের কতিপয় আয়াত Lt) ES NG HE a SE MEE ES (6. cle) - CE; 24 I dE IG অর্থ ৪ মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কাহারও পিতা নহেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।