হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ১৫ যাহার উপর আল্লাহ্ ও তাঁহার রাসূল সন্তুষ্ট নহেন তবে সে এ সকল লোকদের সমপরিমাণ গুনাহের ভাগী হইবে যাহারা উহার উপর আমল করিয়াছে এবং ইহাতে আমলকারীদের গুনাহ কোন প্রকার কম হইবে না। (তিরমীযী) হযরত আমর ইবনে আওফ (রাঃ) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দ্বীন হেজাযের দিকে এমনভাবে গুটাইয়া আসিবে যেমন সাপ তাহার গর্তের দিকে গুটাইয়া আসে। আর দ্বীন হেজাযের ভিতর এমনভাবে তাহার আশ্রয় বানাইয়া লইবে যেমন পাহাড়ী বকরী (বাঘের ভয়ে) পাহাড়ের চূড়ায় তাহার আশ্রয় বানাইয়া লয়। আর দ্বীন প্রথমাবস্থায় অপরিচিত ছিল, পুনরায় প্রথমাবস্থার ন্যায় অপরিচিত হইয়া যাইবে। সুসংবাদ তাহাদের জন্য যাহারা দ্বীনের কারণে লোকদের মধ্যে) অপরিচিত হইয়া যাইবে। আর তাহারা এ সকল লোক হইবে যাহারা আমার সেই সুন্নাতকে সংশোধন করিয়া দেয় যাহা আমার পর লোকেরা নষ্ট করিয়া দিয়াছে। (তিরমীধী) হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, ‘হে আমার বেটা, যদি পার সকাল-সন্ধ্যা (অর্থাৎ সারাক্ষণ) এমনভাবে কাটাইও যেন তোমার অনস্তরে কাহারো প্রতি হিংসা-বিদ্বেষ না থাকে!’ তারপর বলিলেন, ‘ইহা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসিল সে আমাকে ভালবাসিল এবং যে আমাকে ভালবাসিল সে আমার সহিত বেহেশতে থাকিবে ৷ (তিরমীযী) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উল্মাত যখন (দ্বীন হইতে দূরে সরিয়া যাওয়ার দরুন) নষ্ট হইয়া যাইবে তখন যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়াইয়া ধরিয়া থাকিবে সে একশত শহীদের সওয়াব পাইবে। (বাইহাকী) হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে তাবারানী ও আবু নুআঈম বর্ণিত রেওয়ায়াতে আছে যে, আমার উল্মাত যখন নষ্ট হইয়া যাইবে তখন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।