কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) উহাকে মজবুত করিয়া ধরিবে এবং দাঁতে কামড়াইয়া ধরিয়া থাকিবে। আর মনগড়া বিষয় হইতে দূরে থাকিবে ; কারণ প্রত্যেক মনগড়া বিষয় বিদআত, আর প্রত্যেক বিদআত গোমরাহী । হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি আমার পরওয়ারদিগারের নিকট আমার পর আমার সাহাবীদের পরস্পর মতবিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছি। তিনি আমাকে ওহীর মাধ্যমে বলিয়াছেন, হে মুহাম্মদ, তোমার সাহাবীগণ আমার নিকট আকাশের নক্ষত্রতুল্য। যদিও উহাদের মধ্যে কোনটার আলো অপরটা অপেক্ষা অধিক হইয়া থাকে তথাপি প্রত্যেকটার মধ্যে আলো রহিয়াছে। সুতরাং যদি তাহাদের কোন বিষয়ে মতানৈক্য হয় তবে যে কেহ তাহাদের যে কোন মত অবলম্বন করিয়া চলিবে সে আমার নিকট হেদায়াতপ্রাপ্ত বলিয়া গণ্য হইবে। আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার সাহাবীগণ নক্ষত্রতুল্য। তোমরা তাহাদের যাহাকেই অনুসরণ করিবে হেদায়াতপ্রাপ্ত হইবে। (জামউল ফাওয়াইদ) হযরত হোযাইফা (রাঃ) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জানিনা আমি তোমাদের মাঝে কতদিন জীবিত থাকিব। অতঃপর হযরত আবুবকর ও হযরত ওমর (রাঃ)এর প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, তোমরা আমার পরে এই দুইজনের অনুসরণ করিও ; আর আম্মারের চরিত্র অবলম্বন করিও ও ইবনে মাসউদ যাহা কিছু বর্ণনা করে উহাকে সত্য জানিও। (তিরমীযী) হযরত বেলাল ইবনে হারেস মুযানী (রাঃ) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে কেহ আমার সুন্নাত হইতে এমন কোন সুন্নাত জিন্দা করিবে যাহা আমার পর মিটিয়া গিয়াছে সে ও সকল লোকদের সমপরিমাণ সওয়াব পাইবে যাহারা উহার উপর আমল করিয়াছে এবং ইহাতে আমলকারীদের সওয়াব কোন প্রকার কম হইবে না। আর যে কেহ এমন কোন গোমরাহীর তরীকা চালু করিবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।