কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৩ উহার অনুসরণ করিল। আর সেই ব্যক্তির উদাহরণ যে আমাকে মানিল না এবং আমি যে দ্বীনে হক লইয়া আসিয়াছি উহাকে মিথ্যা মনে করিল। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আম্র (রাঃ) বর্ণনা করিয়াছেন যে, মধ্যে যাহা কিছু ঘটিয়াছে আমার উল্মাতের মধ্যেও অবশ্যই তাহা ঘটিবে। (আমার উম্মতের অবস্থা তাহাদের সহিত এমন সামঞ্জস্যপূর্ণ হইবে) যেমন জুতার জোড়া তৈয়ার করিতে সামঞ্জস্যতা রক্ষা করা হয়। এমনকি যদি তাহাদের মধ্যে কেহ আপন মায়ের সহিত প্রকাশ্যে ব্যভিচার করিয়া থাকে তবে আমার উম্মাতের মধ্যেও এমন লোক হইবে যে এরূপ কাজ করিবে। বনী ইসরাঈল বাহাত্তর দলে বিভক্ত হইয়াছিল ; আর আমার উম্মাত তিয়াত্তর দলে বিভক্ত হইবে। তন্মধ্যে একদল ব্যতীত সকলেই জাহান্নামে যাইবে। সাহাবা (রাঃ) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! সেই একদল কাহারা? তিনি বলিলেন, যাহারা সেই পথের উপর থাকিবে যাহার উপর আমি ও আমার সাহাবা (রাঃ) রহিয়াছি। তিরমীষী) হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়াইয়া আমাদের দিকে ফিরিলেন এবং আমাদিগকে এমন মর্মস্পশী ওয়াজ করিলেন, যাহাতে চক্ষু অশ্রুসিক্ত হইল ও দিল কম্পিত হইল। অতঃপর এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ ! ইহা ত বিদায় গ্রহণকারীর শেষ নসীহতের ন্যায় মনে হইতেছে ; কাজেই আপনি আমাদিগকে কোন্‌ কাজ বিশেষভাবে করিতে বলেন। তিনি বলিলেন, আমি তোমাদিগকে এই অসিয়ত করিতেছি যে, তোমরা আল্লাহ্‌কে ভয় করিবে ও আমীরের কথা শুনিবে ও মানিয়া চলিবে, যদিও (আমীর) একজন হাবশী গোলাম হয়। আর তোমাদের যে কেহ আমার পর জীবিত থাকিবে সে (লোকদের মধ্যে), অনেক মতবিরোধ দেখিতে পাইবে। তখন তোমরা আমার ও আমার হেদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের তরীকার উপর থাকিবে ; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।