কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) দস্তরখান হইতে খাইল। আর যে তাহার ডাকে সাড়া দিল না সে ঘরে প্রবেশও করিল না দস্তরখান হইতে খাইলও না। ফেরেশতাগণ পরস্পর বলিলেন, উদাহরণটি ব্যাখ্যা কর যাহাতে তিনি বুঝিতে পারেন। তাহাদের কেহ বলিলেন, তিনি ঘুমাইয়া আছেন। অপর একজন বলিলেন, তাঁহার চক্ষু ঘুমন্ত কিন্তু দিল জাগ্রত। অতঃপর তাহারা বলিলেন, ঘর হইল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। অতএব যে ব্যক্তি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি -ওয়াসাল্লাম)কে মান্য করিয়াছে সে আল্লাহ্‌কে মান্য করিয়াছে, আর যে ব্যক্তি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে অমান্য করিয়াছে সে আল্লাহ্‌কে অমান্য করিয়াছে এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। লোকদিগকে দুইভাগে বিভক্ত করিয়া দিয়াছেন। (অর্থাৎ একদল তাঁহাকে মানিয়া বেহেশতে গেল, আর অপর দল না মানার কারণে দোযখে গেল।) ইমাম বুখারী ও মুসলিম (রহঃ) হযরত আবু মূসা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমার এবং আমাকে যাহা কিছু দিয়া আল্লাহ্‌ তায়ালা প্রেরণ করিয়াছেন উহার উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যে তাহার কাওমের নিকট আসিয়া বলিল, হে আমার কাওম, আমি স্বচক্ষে বিপুল পরিমাণ শক্তসৈন্য প্রত্যক্ষ করিয়া আসিয়াছি এবং আমি নিঃস্বার্থভাবে তোমাদিগকে উহা সম্পর্কে ভীতি প্রদর্শন করিতেছি, সুতরাং তোমরা জলদি প্রাণরক্ষার পথ ধর, জলদি প্রাণরক্ষার পথ ধর! অতএব কাওমের একদল লোক তাহার কথা মানিয়া লইল এবং সন্ধ্যাবেলায়ই রওয়ানা হইয়া গেল ও ধীরে-সুস্থে পথ চলিয়া তাহারা রক্ষা পাইয়া গেল। আর অপরদল তাহাকে মিথ্যাবাদী মনে করিল ও স্বস্থানে রহিয়া গেল। সকাল হইতেই শত্ৰসৈন্য তাহাদের উপর আক্রমন করিল এবং তাহাদিগকে ধ্বংস করিল ও সমূলে বিনাশ করিয়া দিল। ইহা সেই দুই) ব্যক্তির উদাহরণ-_এক যে আমাকে মানিল এবং আমি যাহা লইয়া আসিয়াছি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।