হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১১ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা এবং কতিপয় হাদীস ইমাম বুখারী (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত আবু হোরায়রা (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে আমাকে মান্য করিল সে আল্লাহকে মান্য করিল। আর যে আমাকে অমান্য করিল সে আল্লাহ্কে অমান্য করিল। আর যে আমার নিযুক্ত করা) আমীরকে মান্য করিল সে আমাকে মান্য করিল এবং যে আমার নিযুক্ত করা) আমীরকে অমান্য করিল সে আমাকে অমান্য করিল। ইমাম বুখারী (রহঃ) অপর এক রেওয়ায়াতে হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমার প্রত্যেক উম্মাতই বেহেশতে প্রবেশ করিবে শুধু সেই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করিয়াছে। জিজ্ঞাসা করা হইল, অস্বীকার করিয়াছে এমন ব্যক্তি কে? বলিলেন, যে ব্যক্তি আমাকে মান্য করিয়াছে সে বেহেশতে প্রবেশ করিবে আর যে আমাকে অমান্য করিয়াছে সে অস্বীকার করিয়াছে। (জামে’) ইমাম বুখারী (রহঃ) হযরত জাবের (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া ছিলেন, এমতাবস্থায় কয়েকজন ফেরেশতা তাঁহার নিকট আসিলেন এবং তাহারা (পরস্পর) বলিলেন, তোমাদের এই সঙ্গী সম্পর্কে একটি উদাহরণ আছে। তোমরা তাঁহার সম্পর্কে একটি উদাহরণ পেশ কর। তাহাদের কেহ বলিলেন, তিনি ত ঘুমাইয়া আছেন। অপর একজন বলিলেন, তাঁহার চক্ষু ঘুমস্ত কিন্তু দিল জাগ্রত। অতঃপর তাহারা বলিলেন, তাঁহার উদাহরণ এমন এক ব্যক্তির ন্যায় যে একটি ঘর বানাইল এবং (খাদ্যদ্রব্য প্রস্তুত করিয়া) উহার মধ্যে দস্তরখান সাজাইল ও একজনকে লোকজনদের ডাকিতে পাঠাইল। যে তাহার ডাকে সাড়া দিল সে ঘরে প্রবেশ করিল ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।