কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৬৭ তাহাদের প্রভাব ও শক্তি অনেক বেশী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনানায়ক বানাইয়া দিলেন এবং ‘কাওমে সাবা’ এর সহিত যুদ্ধ করিতে আদেশ করিলেন। তাঁহার নিকট হইতে আমার রওয়ানা হইবার পর আল্লাহ তায়ালা কাওমে সাবা সম্পর্কে কোরআনের আয়াতসমূহ নাযিল করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গুতাইফির কি হইল? এবং এক ব্যক্তিকে আমার ঘরে পাঠাইলেন। উক্ত ব্যক্তি আসিয়া দেখিল, আমি রওয়ানা হইয়া গিয়াছি। অতএব সে আমাকে (পথ হইতে) ফেরৎ ডাকিয়া আনিল। আমি তাঁহার খেদমতে উপস্থিত হইয়া দেখিলাম, তিনি বসিয়া আছেন এবং তাঁহার চারিপার্ম্বে সাহাবীগণ রহিয়াছেন। তিনি আমাকে বলিলেন, প্রথমতঃ কাওমের লোকদিগকে দাওয়াত দিবে। যাহারা দাওয়াত গ্রহণ করিবে তাহাদের এই (বাহ্যিক) গ্রহণ করাকে মানিয়া লইবে। আর যাহারা অস্বীকার করিবে তাহাদের ব্যাপারে আমার নিকট কোন সংবাদ পৌঁছা পর্যন্ত কোনরূপ তাড়াহুড়া করিবে না। উপস্থিত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ, ‘সাবা’ কি কোন ভূখণ্ডের নাম, নাকি কোন মেয়েলোকের নাম? তিনি বলিলেন, কোন ভূখণ্ডেরও নাম নয় এবং কোন মেয়েলোকেরও নাম নয়, বরং আরবদের এক পূর্বপুরুষের নাম, যাহার দশটি পুত্রসন্তান জন্মিয়াছিল। তন্মধ্যে ছয়জন ইয়ামানে এবং চারজন শাম অর্থাৎ সিরিয়ায় বসতিস্থাপন করিয়াছিল। যাহারা সিরিয়ায় বসতিস্থাপন করিয়াছিল তাহারা হইল_লাখ্্‌ম, জুযাম, গাস্সান ও আমেলাহ। আর যাহারা ইয়ামানে বসতিস্থাপন করিয়াছিল তাহারা হইল-_আয্দ, কিন্দাহ, হিময়ার, আশআরীগণ, আন্মার ও কে? তিনি বলিলেন, খাসআম ও বাজীলাহ গোত্রদ্বয়ই হইল আনমারের বংশধর। (কানযুল উল্মাল) ইমাম আহমাদ (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত ফারওয়া (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।