১৬৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) পাঠাইলেন। তারপর এক ব্যক্তিকে বলিলেন, তুমি তাহার সহিত যাইয়া মিলিত হও। তাহাকে পিছন দিক হইতে ডাকিবে না, বরং নিকটে যাইয়া বলিবে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তাঁহার জন্য অপেক্ষা করিতে আদেশ করিতেছেন। আর তাহাকে ইহাও বলিও যে, ‘কাওমকে দাওয়াত প্রদানের পূর্বে যেন যুদ্ধ আরস্ত না করে।' অপর রেওয়ায়াতে হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে পাঠাইবার . সময় বলিয়াছিলেন, কোন কাওমকে দাওয়াত দিবার পূর্বে তাহাদের সহিত যুদ্ধ আরম্ভ করিবে না। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) হইতে পূর্বে হাদীস বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন হযরত আলী (রাঃ)কে বলিয়াছিলেন, শান্তভাবে অগ্রসর হও। যুদ্ধের ময়দানে তাহাদের সম্মুখীন হইয়া প্রথম তাহাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিবে এবং আল্লাহ তায়ালার পক্ষ হইতে যে সকল হক তাহাদের উপর ওয়াজিব হইয়াছে সে সম্পর্কে তাহাদিগকে অবহিত করিবে। খোদার কসম, তোমার দ্বারা যদি আল্লাহ তায়ালা একজন লোককেও হেদায়াত দান করেন তবে ইহা তোমার জন্য লালবর্ণের উন্্রপাল পাওয়া অপেক্ষা উত্তম হইবে। হযরত ফারওয়া (রাঃ)এর প্রতি নির্দেশ হযরত ফারওয়া ইবনে মুসাইক গুতাইফী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আমার কাওমের অনুগত লোকদেরকে লইয়া অমান্যকারীদের বিরুদ্ধে লড়াই করিব না? তিনি বলিলেন, অবশ্যই করিবে। তারপর আমার মত পরিবর্তন হইয়া গেল। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার মনে হইতেছে যে, আমি তাহাদের সহিত যুদ্ধ না করি ; কারণ তাহারা সাবা কাওমের লোক। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।