কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৬৫ মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার যে হুকুম হইবে তাহাদের জন্যও তাহাই হইবে এবং ফাই (অর্থাৎ কাফেরদের যে মালসম্পদ বিনা যুদ্ধে অর্জন হয়) ও গনীমত হইতে তাহারা কোন অংশ পাইবে না। অবশ্য তাহারা যদি মুসলমানদের. সহিত জেহাদে শরীক হয় তবে উহার অংশ লাভ করিবে। আর যদি তাহারা ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে তবে তাহাদিগকে জিযিয়া বা কর প্রদানের প্রতি আহবান জানাইবে। যদি গ্রহণ করিয়া লইবে এবং যুদ্ধ হইতে বিরত থাকিবে। আর যদি তাহারা জিযিয়া দিতে অস্বীকার করে তবে আল্লাহর নিকট সাহায্য কামনা করিয়া Lh আর যখন তুমি কোন দুর্গ অবরোধ করিবে তখন যদি দুর্গের অধিবাসীরা আল্লাহর ফয়সালার উপর আত্মুসমর্পণ করিতে প্রস্তাব দেয় তবে তুমি তাহাদের এই প্রস্তাবে রাজী হইও না! কারণ তাহাদের ব্যাপারে আল্লাহ তায়ালার কি ফয়সালা হইবে তাহা তোমাদের জানা নাই। হাঁ, তাহাদিগকে তোমাদের ফয়সালার উপর আত্মুসমর্পণ করিতে বলিবে। অতঃপর তাহাদের ব্যাপারে তোমরা যাহা ইচ্ছা হয় ফয়সালা করিবে। (মুসলিম, ইবনে মাজাহ, বাইহাকী) হযরত আলী (রাঃ) এর প্রতি নির্দেশ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ)কে এক কাওমের সহিত যুদ্ধ করিতে পাঠাইলেন। পরে তাহার নিকট একজন দূত পাঠাইলেন। দূতকে নসীহত করিয়া দিলেন যে, তাহাকে অর্থাৎ হযরত আলীকে পিছন দিক হইতে আওয়াজ দিবে না, (বরং নিকটে যাইয়া) তাহাকে বলিবে, দাওয়াত দেওয়ার পূর্বে যেন তাহাদের সহিত যুদ্ধ আরম্ভ না করে। অপর এক রেওয়ায়াতে হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে এক যুদ্ধে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।