১৬৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) তাহাদের সহিত ভালবাসা সৃষ্টি করিবে। দাওয়াত না দিয়া তাহাদের উপর হামলা করিবে না। যমীনের বুকে কাঁচা-পাকা যত ঘর (অর্থাৎ যত শহর ও গ্রাম) রহিয়াছে উহার অধিবাসীদের পুরুষদিগকে হত্যা করিয়া তাহাদের স্ত্রী-পুত্রগণকে বন্দী) করিয়া লইয়া আস ইহা অপেক্ষা তাহাদের সকলকে মুসলমান বানাইয়া লইয়া আস ইহা আমার নিকট অধিক প্রিয়। (কান্য) আমীরের উপর দাওয়াত দিবার নির্দেশ হযরত বুরাইদাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহাকেও কোন জামাত বা লশকরের আমীর নিযুক্ত করিতেন তখন তাহাকে বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করিবার এবং তাহার সঙ্গী মুসলমানদের সহিত সদ্ব্যবহারের আদেশ করিতেন এবং বলিতেন, তুমি যখন তোমার শত্রু-মুশরিকদের সম্মুখীন হইবে তখন তাহাদিগকে তিনটি বিষয়ের যে কোন একটি গ্রহণ করিবার আহ্বান জানাইবে। তাহারা উহার যে কোন একটিকে গ্রহণ করিয়া লইলে তোমরা তাহা মানিয়া যাইবে এবং তাহাদের উপর হামলা করা হইতে বিরত থাকিবে। তাহাদিগকে (প্রথম) ইসলামের প্রতি দাওয়াত দিবে। যদি তাহারা উহা গ্রহণ করিয়া লয় তবে তোমরা তাহা মানিয়া লইবে এবং তাহাদের উপর হামলা হইতে বিরত থাকিবে। তারপর তাহাদিগকে নিজেদের এলাকা ছাড়িয়া মুহাজিরীনদের এলাকায় (অর্থাৎ মদীনায়) চলিয়া যাইবার দাওয়াত দিবে। আর তাহাদিগকে জানাইয়া দিবে যে, যদি তাহারা এরূপ করে তবে মুহাজিরগণ যে সুবিধা ভোগ করিবে তাহারাও সেরূপ সুবিধা ভোগ করিবে এবং মুহাজিরদের উপর যে দায়িত্বভার ন্যাস্ত হইবে তাহাদের উপরও সেরূপ ন্যাস্ত হইবে। আর যদি তাহারা এরূপ (হিজরত) করিতে অস্বীকার করে এবং নিজেদের এলাকায় অবস্থান করাকে পছন্দ করে তবে তাহাদিগকে জানাইয়া দিবে যে, তাহারা গ্রামাঞ্চলের অপরাপর মুসলমানদের মতই গণ্য হইবে। গ্রাম্য সাধারণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।