হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৬৩ - YE Ss 2p অর্থ £ হে আল্লাহ, আপনার নিকট অভিযোগ করিতেছি, আমার দুর্বলতা ও মানুষের মাঝে আমার লাঞ্ছনা ও অবমাননার ব্যাপারে। ইয়া আরহামার রাহেমীন। আপনিই আরহামুর রাহেমীন, আমাকে কাহাদের হাতে ন্যাস্ত করিতেছেন? এমন কোন শত্রুর হাতে যে আমাকে দেখিয়া রক্ষভাব প্রকাশ করে, মুখ বিকৃত করে, না এমন কোন আত্মীয়ের হাতে ন্যাস্ত করিতেছেন যাহাকে আমার উপর ক্ষমতা প্রদান করিয়াছেন! আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন তবে আমি কাহারো পরওয়া করি না। আপনার হেফাযতই আমার জন্য যথেষ্ট । আপনার চেহারার যেই নূরে সকল অন্ধকার তিরোহিত হইয়াছে এবং যাহার দ্বারা দুনিয়া চাহিতেছি, যেন আপনি আমার প্রতি গোস্বা না হন, আপনি আমার উপর নারায না হন। আপনি রাষী না হওয়া পর্যন্ত আপনাকে রাধী করা 'জরুরী। আল্লাহ ব্যতীত কেহই নেক কাজের শক্তি দান করিতে পারে না। দাওয়াতের পথে কষ্ট সহ্য করার বর্ণনায় ইমাম যুহরী (রহঃ) হইতে উক্ত হাদীসের আরো বিস্তারিত বর্ণনা সামনে আসিতেছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত না দিয়া কোন কাওমের সহিত যুদ্ধ আরম্ভ করেন নাই। (নাসবুর রায়াহ) হযরত আবদুর রহমান ইবনে আয়েয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লশকর বা জামাত পাঠাইবার পূর্বে তাহাদিগকে এই নসীহত করিতেন, মানুষের অস্তর জয় করিবে অর্থাৎ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।