হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ' ১৬১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে ডাকিলেন এবং তাহাদের সম্মুখে ইসলাম পেশ করিলেন। তাহারা উভয়ে ইসলাম গ্রহণ করিল। তারপর তিনি তাহাদের নাম জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিল, আমরা মুহানান (অর্থাৎ দুইজন ঘৃণ্য ব্যক্তি)। তিনি বলিলেন, বরং তোমরা মুকরামান (অর্থাৎ দুইজন সম্মানিত ব্যক্তি)। অতঃপর তিনি তাহাদিগকে মদীনায় তাঁহার নিকট আসিবার জন্য বলিলেন। (আহমদ) সফরে এক বেদুঈনকে দাওয়াত প্রদান হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। সামনের দিক হইতে এক আরব বেদুঈন আসিল। সে নিকটবর্তী হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? সে উত্তর দিল, বাড়ী যাইতেছি। তিনি বলিলেন, একটি ভাল কথা শুনিবে কি? সে বলিল, কি সেই কথা? তিনি বলিলেন, সাক্ষ্য দিবে যে, ‘আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তিনি এক, তাঁহার কোন অৎশীদার নাই এবং মুহাম্মাদ তাঁহার বান্দা ও রাসূল।’ সে বলিল, আপনি যাহা বলিতেছেন ইহার কোন সাক্ষী আছে কি? তিনি বলিলেন, সামনের এই গাছটি সাক্ষী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে ডাকিলেন। উহা ময়দানের একপ্রান্তে ছিল। তাঁহার আহ্বানে গাছটি মাটি চিরিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। তিনি উহার নিকট তিনবার সাক্ষ্য চাহিলে সে তিনবার সাক্ষ্য দিল যে, তিনি যাহা বলিয়াছেন উহা সঠিক। অতঃপর পুনরায় গাছটি নিজের জায়গায় ফিরিয়া গেল। বেদুঈন নিজের কাওমের নিকট ফিরিয়া গেল এবং যাইবার সময় বলিয়া গেল যে, যদি আমার কাওম আমার কথা মানিয়া লয় তবে তাহাদিগকে লইয়া আপনার নিকট আসিব। আর না হয় আমি একাই আপনার নিকট ফিরিয়া আসিব এবং আপনার সহিত থাকিব। (বিদায়াহ) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।