১৬০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) নীরব ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বারও একই কথার পুনরুক্তি করিলেন। এইবারও হযরত আব্বাস (রাঃ) চুপ করিয়া রহিলেন। আমি এই অবস্থা দেখিয়া বলিলাম, আমি (এই দায়িত্ব গ্রহণ করিব), ইয়া রাসূলাল্লাহ ! হযরত আলী (রাঃ) বলেন, অথচ আমার অবস্থা তখন সবার অপেক্ষা খারাপ ছিল। চক্ষুদ্বয় রোগাক্রান্ত হওয়ার দরুন অস্পষ্ট দেখিতাম। পেট বড় ও পাদ্বয় সরু হইয়া গিয়াছিল। (তাফসীরে ইবনে কাসীর) পূর্বে জনসমাবেশে দাওয়াত প্রদানের বর্ণনায় হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে উপরোক্ত হাদীস ভিন্নরূপে বর্ণিত হইয়াছে। সফরে দাওয়াত প্রদান হযরত সা'দ (রাঃ) যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সময় রাকুবাহ গিরিপথ দিয়া পথ দেখাইয়া লইয়া গিয়াছিলেন, তাহার ছেলে বলেন, আমার পিতা হযরত সা'দ (রাঃ) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর (রাঃ) সহ আমাদের নিকট আসিলেন। হযরত আবু বকর (রাঃ)এর একটি দুগ্ধুপোষ্য মেয়ে আমাদের এখানে প্ৰতিপালিত হইতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পথে মদীনায় যাওয়ার ইচ্ছা করিতেছিলেন। হযরত সা'দ (রাঃ) তাঁহাকে বলিলেন, রাকুবাহ গিরিপথ দিয়া যে রাস্তা চলিয়া গিয়াছে উহা সর্বাপেক্ষা নিকটবর্তী রাস্তা। তবে এই পথে মুহানান নামে আসলাম গোত্রীয় দুইজন ডাকাত রহিয়াছে। আপনি যদি বলেন, তবে তাহাদের এই রাস্তায় যাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই রাস্তায়ই আমাদিগকে লইয়া চল। হযরত সা'দ (রাঃ) বলেন, আমরা উক্ত রাস্তায় রওয়ানা হইয়া যখন ডাকাতদ্বয়ের নিকটবর্তী হইলাম তখন তাহাদের একজন অপরজ্নকে বলিতে লাগিল, এই যে ইয়ামানী আসিয়া গিয়াছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।