কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ১৫৯ ব্যবস্থা কর। হযরত আলী (রাঃ) বলেন, আমি সব ব্যবস্থা করিলাম। তিনি বলিলেন, হে আলী, বনু হাশেমকে আমার নিকট একত্রিত কর। আমি তাহাদিগকে একত্রিত করিলাম। তাহারা সকলেই প্রথমদিনের ন্যায় পেট ভরিয়া খাইল এবং প্রথম বারের ন্যায় পরিতৃপ্ত হইয়া পান করিল। এইবার ও প্রথম দিনের ন্যায় খানা অবশিষ্ট রহিয়া গেল। এইদিনও একজন বলিয়া উঠিল, আজকের ন্যায় যাদু কখনও দেখি নাই। (তৃতীয় দিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ)কে পুনরায় বলিলেন, হে আলী বকরীর একটি পা ও সাড়ে তিনসের পরিমাণ রুটি পাকাও এবং বড় এক পেয়ালা দুধের ব্যবস্থা কর। হযরত আলী (রাঃ) বলেন, আমি সব ব্যবস্থা করিলাম। তিনি বলিলেন, বনু হাশেমকে আমার নিকট একত্রিত কর। আমি তাহাদিগকে একত্রিত করিলাম। তাহারা খাইল এবং পান করিল। তারপর তাহারা কোন কথা বলিবার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে আরম্ভ করিলেন, তোমাদের মধ্যে কে আমার খ্চণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করিবে? হযরত আলী (রাঃ) বলেন, আমি চুপ করিয়া রহিলাম এবং উপস্থিত সকলেই চুপ করিয়া রহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বার বলিলেন, আমি বলিলাম, আমি প্রস্তুত আছি, ইয়া রাসূলাল্লাহ ! তিনি বলিলেন, তুমিই, হে আলী! তুমিই, হে. আলী! (অর্থাৎ তুমিই এই কাজের উপযুক্ত।) (বাযযার) ইবনে আবি হাতেম হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে কে আমার খণ পরিশোধের এবং আমার অবর্তমানে আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করিবে? হযরত আলী (রাঃ) বলেন, সকলেই চুপ রহিল এবং হযরত আব্বাস (রাঃ) ও চুপ করিয়া রহিলেন। তিনি আশঙ্কা করিতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খণ পরিশোধ করিতে যাইয়া তাহার সব মালই না শেষ হইয়া যায়। হযরত আলী (রাঃ) বলেন, আমি হযরত আব্বাস (রাঃ)এর বয়োজ্যেষ্ঠতার দরুন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।