কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) পরিত্প্ত হইয়া খাইয়াছ, তথাপি উহাতে কোনরূপ কম হয় নাই।) অতএব তোমাদের মধ্যে কে আছে আমার ভাই ও সঙ্গী হইবার জন্য আমার হাতে বাইআত হইবে? হযরত আলী (রাঃ) বলেন, কেহই দাঁড়াইল না। আমি যদিও সকলের মধ্যে বয়োকনিষ্ঠ ছিলাম তবুও আমি দাঁড়াইলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বস। অতঃপর তিনি তিনবার একই কথা বলিলেন। প্রতিবারই আমি উঠিয়া দাঁড়াইতাম আর তিনি বলিতেন বস। অবশেষে তৃতীয়বারে তিনি নিজের হাত মুবারক আমার হাতের উপর রাখিলেন (অর্থাৎ আমার বাইআত গ্রহণ করিলেন)! (তফসীরে ইবনে কাসীর) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন, যখন এই আয়াত নাযিল হইল - SLI LLL তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আলী, বকরীর একটি পা রান্না কর এবং সাড়ে তিনসের পরিমাণ রুটি পাকাইয়া লও। আর হাশেমীগণকে আমার নিকট একত্রিত কর। সে সময় হাশেমীগণ সংখ্যায় চল্লিশ অথবা উনচল্লিশজন ছিলেন। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি ওয়াসাল্লাম খানা আনাইয়া তাহাদের সম্মুখে রাখিলেন। তাহারা উক্ত খানা পেট ভরিয়া খাইল। অথচ তাহাদের মধ্যে এমন লোকও ছিল যে, গোটা একটি বকরী উহার ঝোলসহ একাই খাইয়া ফেলিতে পারে। তারপর তিনি তাহাদিগকে ছোট এক পেয়ালা দুধ দিলেন। তাহারা সকলেই উহা পরিতৃপ্ত হইয়া পান করিল। তখন উপস্থিত কেহ একজন বলিল, আজকের ন্যায় এমন যাদু কখনও দেখি নাই। লোকদের ধারণা এই কথা আবু লাহাবই বলিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পরদিন আবার হযরত আলী (রাঃ)কে) বলিলেন, হে আলী, (আজ আবার) বকরীর একটি পা ও সাড়ে তিনসের পরিমাণ রুটি পাকাইয়া লও। আর বড় এক পেয়ালা দুধের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।