হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৫৭ দাওয়া করিল। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন, তোমাদের মধ্যে কে আমার ঝচণ পরিশোধ এবং অঙ্গীকারসমূহ পূর্ণ করিবার দায়িত্ব গ্রহণ করিবে? যে এই দায়িত্ব গ্রহণ করিবে সে আমার সহিত বেহেশতে থাকিবে এবং সে আমার পরিবারের মধ্যে আমার স্থলাভিষিক্ত হইবে। একজন বলিল, ইয়া রাসূলাল্লাহ ! আপনি তো দরিয়াদিল মানুষ, আপনার এই সকল দায়িত্বের ভার কে বহন করিতে পারিবে! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনবার পেশ করিলেন। হযরত আলী (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি আপন পরিবারস্থ লোকদের সম্মুখে পেশ করিলে আমি বলিলাম, আমি এই দায়িত্ব গ্রহণ করিব। অপর রেওয়ায়াতে আছে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আবদুল মুত্তালিবের সমন্তানগণকে সমবেত করিলেন অথবা বলিয়াছেন _ডাকিলেন। তাহারা এমন লোক ছিল যে, তাহাদের একেকজন একটি গোটা বকরী হজম করিতে ও তিন সা’ অর্থাৎ সাড়ে দশ সের পরিমাণ পানীয় পান করিতে পারিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের সকলের জন্য এক মুদ অর্থাৎ চৌদ্দ ছটাক পরিমাণ খানা তেয়ার করিলেন। (এই সামান্য খানাই) তাহারা পেট ভরিয়া খাইল, কিন্তু তারপরও খানা যেমন ছিল তেমনই অবশিষ্ট রহিয়া গেল, যেন কেহ উহা স্পর্শও করে নাই। অতঃপর তিনি একটি ছোট পেয়ালায় পানীয় আনিলেন। তাহারা সকলেই পরিতৃপ্ত হইয়া পান করিবার পরও যেমন ছিল তেমনই রহিয়া গেল, যেন কেহ উহা স্পর্শ করে নাই বা উহা হইতে পান করে নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বনি আবদুল মুত্তালিব, আমি তোমাদের নিকট বিশেষভাবে এবং সকল মানুষের নিকট সাধারণভাবে প্রেরিত হইয়াছি। তোমরা (আমার কথার সত্যতার) এই নিদর্শন প্রত্যক্ষ করিয়াছ। (অর্থাৎ সামান্য খানা তোমরা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।