হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৫৫ ওয়াসাল্লাম তাহার নিকট হইতে দূরে সরিয়া যাইতে চাহিতেন, কিন্তু সে পিছনে লাগিয়া থাকিত। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তাঁহার চারিপার্শ্বে প্রচণ্ড ভীড়ের দরুন লোকজন তাঁহার গায়ের উপর পড়িবার উপক্রম হইতেছিল। কেহ কোন কথা বলিতে ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত দাওয়াত দিতেছিলেন। হযরত তারেক ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি যুলমাজাযের বাজারে ছিলাম। এমন সময় লালবর্ণের ডোরাদার একজোড়া চাদর পরিহিত এক যুবককে দেখিলাম, এই বলিতে বলিতে যাইতেছে_হে লোকসকল, লা-ইলাহা ইল্লাল্লাহ পড়, তোমরা সফলকাম হইবে। আর এক ব্যক্তি যে তাঁহার পায়ের গোড়ালী সহ হাঁটুর নিম্নাংশকে রক্তাক্ত করিয়া দিয়াছিল, তাঁহার পিছনে এই বলিতেছিল_“হে লোকসকল, এই ব্যক্তি মিথ্যাবাদী, তোমরা তাহার কথা মানিও না।’ আমি জিজ্ঞাসা করিলাম, এই যুবক কে? একজন বলিল, প্রথমোক্ত ব্যক্তি একজন হাশেমী যুবক, যিনি নিজেকে আল্লাহর রাসুল বলিয়া দাবী করিতেছেন। দ্বিতীয় ব্যক্তি তাঁহার চাচা-_-আবদুল ওষ্যা (অর্থাৎ আবু লাহাব)। (হাইছামী) বনু মালেক ইবনে কেনানাহ এর এক ব্যক্তি বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুলমাজাযের বাজারে ঘুরিয়া ঘুরিয়া বলিতে শুনিয়াছি যে, হে লোকসকল, তোমরা লা-ইলাহা ইল্লাল্লাহ পড় সফলকাম হইবে। উক্ত ব্যক্তি বর্ণনা করেন যে, আবু জেহেল তাঁহার উপর মাটি নিক্ষেপ করিতেছিল, আর বলিতেছিল, ‘সাবধান, এই ব্যক্তি যেন তোমাদিগকে তোমাদের ধর্ম হইতে গোমরাহ করিয়া না দেয়। সে চাহিতেছে, তোমরা যেন তোমাদের মা'বুদগুলিকে পরিত্যাগ কর এবং লাত ও ওযযার উপাসনা ছাড়িয়া দাও’ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি কোন ভ্রক্ষেপ করিতেছিলেন না। বর্ণনাকারী বলেন, আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।