কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ব্যাপারে আমাদের উপর আস্থা রাখিতে. পারিতেছেন না। ইহা আপনার একটি ন্যায্য দাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কেহ আমাদের নিকট এরূপ দাবী করিবে আমরা তাহা প্রত্যাখ্যান করিব না। আপনি যাহা ইচ্ছা অঙ্গীকার গ্রহণ করুন। (আমরা প্রস্তুত আছি।) তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাহিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিজের জন্য যাহা ইচ্ছা অঙ্গীকার গ্রহণ করুন এবং আপনার রবেবর পক্ষ হইতে যে কোন শর্ত আরোপ করিতে চাহেন করুন। এইভাবে বাইহাকী দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। (আবু নুআঙঈম) নুসরতের উপর বাইআতের বর্ণনায় এবং নুসরতের অধ্যায়ে বাইআতের অপরাপর হাদীসের বর্ণনা সামনে আসিতেছে। রাসূলুল্লাহ (সাঃ) কর্তৃক বাজারে দাওয়াত প্রদান যুল্মাজায বাজারে দাওয়াত প্রদান বনী দীল গোত্রের হযরত রাবীআহ ইবনে এবাদ (রাঃ), যিনি জাহিলিয়াতের যুগ পাইয়াছিলেন এবং পরে মুসলমান হইয়াছেন। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে যুলমাজাযের বাজারে দেখিয়াছি। তিনি বলিতেছিলেন, হে লোকসকল, তোমরা লা-ইলাহা ইল্লাল্লাহ পড় সফলকাম হইবে। আর তাঁহার চারিপার্ম্বে বহু লোক সমবেত হইয়াছিল। তাঁহার পিছনে উজ্জ্বল চেহারা ও টেরা চক্ষুবিশিষ্ট মাথায় দুই ঝুঁটিধারী এক ব্যক্তি বলিতেছিল, এই ব্যক্তি বেদ্বীন,মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেছিলেন লোকটিও সেদিকে এইসব বলিতে বলিতে তাঁহাকে অনুসরণ করিতেছিল। আমি লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলে লোকেরা বলিল, এই ব্যক্তি তাঁহার চাচা, আবু লাহাব। (বিদায়াহ) অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।