কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৫৩ রাখিয়া এবং আমাদের অন্তরে যে মা’রেফাত গাঁথিয়া গিয়াছে উহাকে দায়িত্ব স্বীকার করিতেছি এবং অন্তর দ্বারা উহা গ্রহণ করিতেছি। আমরা উহার জন্য আমাদের সর্বশক্তি ব্যয় করিব। আমরা আপনার নিকট ইহার উপর বাইআত হইব। আমাদের ও আপনার রব্বের নিকট অঙ্গীকারাবদ্ধ হইব। আমাদের হাতের উপর আল্লাহর (সাহায্যের) হাত থাকিবে। আপনার রক্তের হেফাজত করিতে আমাদের রক্ত বহাইয়া দিব এবং আপনার জান রক্ষায় আমাদের জান কোরবান করিব। যে সকল বিষয় হইতে আমরা নিজেদের ও আপন স্ত্রী-পুত্রদের রক্ষা করিয়া থাকি সে সকল বিষয় হইতে আপনাকে রক্ষা করিব। আমরা যদি এই অঙ্গীকারকে পালন করি তবে তাহা আল্লাহর জন্যই পালন করিব। আর যদি বিশ্বাসঘাতকতা বা গাদ্দারী করি তবে তাহা আল্লাহর সহিত গাদ্দারী করার শামিল হইবে এবং আমরা বদবখত সাব্যস্ত হইব। ইয়া রাসূলাল্লাহ, আমাদের এই নিবেদন সর্বাংশে সত্য, আমরা (এই অঙ্গীকার পালনের ব্যাপারে) আল্লাহর নিকট সাহায্য কামনা করি। অতঃপর হষরত আসআদ ইবনে যুরারাহ (রাঃ) হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ)এর দিকে ফিরিয়া বলিলেন, আর আপনি! যিনি আমাদের ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে নিজের কথা লইয়া উপস্থিত হইয়াছেন, ইহার দ্বারা আপনার উদ্দেশ্য কি তাহা আল্লাহ তায়ালাই ভাল জানেন। আপনি বলিয়াছেন, তিনি আপনার ভ্রাতুষ্পুত্র, আপনার নিকট সকল মানুষ অপেক্ষা প্রিয় তবে আমরাও তাঁহার খাতিরে নিকট ও দূরের সকল সম্পর্ক ও আল্লাহ তায়ালা তাঁহাকে নিজের পক্ষ হইতে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন, তিনি মিথ্যাবাদী নহেন! তিনি যাহা কিছু আনিয়াছেন উহার সহিত মানুষের কথার কোন মিল নাই। আর আপনি বলিয়াছেন, আমাদের নিকট হইতে মজবুত অঙ্গীকার গ্রহণ ব্যতীত আপনি তাঁহার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।