কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) অনুমতি দিন, আমরা তাঁহার .কথার জবাব দিব। আপনি রাগান্বিত হন অথবা অপছন্দ করেন এমন কোন কথা বলিব না। আমরা শুধু আপনার দাওয়াত গ্রহণে আমাদের সত্যনিষ্ঠতা এবং আপনার প্রতি আমাদের ঈমানের কথাই ব্যক্ত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের প্রতি আমার কোন খারাপ ধারণা নাই, সুতরাং তোমরা তাঁহার জবাব দিতে পার। অতঃপর হযরত আসআদ ইবনে যুরারাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাহিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, প্রত্যেক দাওয়াতের পদ্ধতি রহিয়াছে, কোনটা সহজ, আবার কোনটা কঠিন। আপনি আজ যে দাওয়াত দিয়াছেন তাহা লোকদের জন্য যেমন অপ্রত্যাশিত তেমনি কঠিন। আপনি আমাদিগকে পুরাতন ধর্ম ছাড়িয়া আপনার অনুসরণ ও আপনার দ্বীন গ্রহণের দাওয়াত দিয়াছেন। আর ইহা অত্যন্ত দুরুহ কাজ। তথাপি আমরা আপনার দাওয়াতকে গ্রহণ করিয়াছি। আপনি আমাদেরকে প্রতিবেশী বা নিকট ও দূরের সকল আত্নরীয় স্বজনের সহিত দ্বীনের ব্যাপারে) সম্পর্ক ছিন্ন করিবার দাওয়াত দিয়াছেন। অথচ ইহাও একটি কঠিন কাজ। এতদসত্বেও আমরা আপনার দাওয়াতকে গ্রহণ করিয়াছি! আমাদের মজবুত দল রহিয়াছে। স্বদেশে আমরা সম্মান ও প্রতিপত্তি সহকারে বসবাস করিতেছি। সেখানে কেহ এমন আশা করিতে পারে না যে, কোন ভিনদেশী ব্যক্তি আমাদের সর্দার হইবে যাহাকে তাহার স্বগোত্রীয় লোকেরা নিঃসঙ্গ করিয়া দিয়াছে এবং তাহার চাচারা তাহাকে শত্রুর হাতে ছাড়িয়া দিয়াছে। এমতাবস্থায় আপনি আমাদিগকে দাওয়াত দিয়াছেন যেন আমরা আপনাকে (আমাদের সর্দার রূপে) গ্রহণ করি। ইহা অত্যন্ত কঠিন কাজ। কিন্ত আমরা তাহা গ্রহণ করিয়া লইয়াছি। এই সকল কাজ একমাত্র সেই পছন্দ করিতে পারে যাহার জন্য আল্লাহ তায়ালা হেদায়াতের ফয়সালা করিয়াছেন এবং যে এই সকল কাজের পিছনে ভাল পরিণতি কামনা করিয়াছে। অন্যথায় সকল মানুষের নিকটই এই সকল কাজ অপছন্দনীয়। আপনার আনীত সকল বিষয়ের প্রতি ঈমান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।