কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৫১ - CLD LESS LASS হইতে সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করিলেন। কোরআনের এই মধুর বাণী শুনিয়া তাহাদের অন্তর বিগলিত হইল এবং তাঁহারা বিনয়াবনত হইয়া ইসলাম গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাদের মধ্যে পরস্পর কথাবার্তা চলিতেছিল এমন সময় হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) নিকট দিয়া ্লাইতেছিলেন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া চিনিতে পারিলেন। নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, আপনার নিকট ইহারা কাহারা? তিনি বলিলেন, চাচা, ইহারা ইয়াসরাব অর্থাৎ মদীনাবাসী--আওস ও খাযরাজ গোত্রের লোক! ইতিপূর্বে আরবের অন্যান্য গোত্রকে আমি যেরূপ দাওয়াত দিয়াছি। ইহাদেরকেও সেরূপ দাওয়াত দিয়াছি! তাহারা আমার দাওয়াত গ্রহণ করিয়াছে এবং আমার কথাকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে। তাহারা বলিতেছে যে, আমাকে তাহারা আপন দেশে লইয়া যাইবে। এই কথা শুনিয়া হযরত আব্বাস (রাঃ) নিজ বাহন হইতে নামিয়া উহাকে বাধিলেন! তারপর তাহাদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ‘হে আওস ও খাযরাজ গোত্রদ্ধয়, ইনি আমার ভ্রাতুষ্পুত্র এবং সকল মানুষ অপেক্ষা তাঁহার প্রতি ঈমান আনিয়া থাক এবং তাঁহাকে তোমাদের সহিত বাহির হইতে এরূপ অঙ্গীকার লইতে চাই যাহাতে আমি নিশ্চিন্ত হইতে পারি। তোমরা তাঁহাকে পরিত্যাগ করিবে না এবং তাঁহাকে ধোকা দিবে না। কারণ ইহুদীগণ তোমাদের প্রতিবেশী। আর ইহুদীরা তাঁহার চরম শক্ত। তাহাদের ষড়যন্ত্র সম্পর্কে আমি নিশ্চিন্ত নহি!’ হয়রত আসআদ ইবনে যুরারাহ (রাঃ) ও তাঁহার সঙ্গীদের ব্যাপারে হযরত আব্বাস (রাঃ)এর এরূপ অনাস্থা প্রকাশে হযরত আসআদ (রাঃ) অত্যন্ত মনক্ষুন্ন হইলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।