১৫০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) আবদুল মুত্তালিব (রাঃ)কে বলিলেন, চাচা, নিঃসন্দেহ আল্লাহ তায়ালা এমন কাওযমের দ্বারা তাঁহার দ্বীনের সাহায্য করিবেন যাহারা আল্লাহর তুচ্ছ মনে করিবে। অতএব আপনি আমাকে ওকাষের মেলায় লইয়া চলুন এবং সেখানে আরব গোত্রসমূহের অবস্থানগুলি আমাকে দেখাইয়া দিন। আমি তাহাদিগকে আল্লাহর দিকে দাওয়াত দিব এবং এই আহবান জানাইব যে, তাহারা আমার হেফাযত করে ও আমাকে আশয় দান করে, যাহাতে আমি আল্লাহর দেওয়া পয়গাম পৌছাইতে সক্ষম হই। হযরত আব্বাস (রাঃ) বলিলেন, ভাতিজা, ওকাযের মেলায় চলুন, আমিও আপনার সহিত যাইব এবং আপনাকে আরবগোত্রগুলির অবস্থান দেখাইয়া দিব। সুতরাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ‘বনু সাকীফ’ গোত্রের নিকট গেলেন। তারপর সেই বৎসর অন্যান্য গোত্রের নিকট যাইয়াও দাওয়াত দিলেন। পরবর্তী বৎসর যখন আল্লাহ্ তায়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দিবার আদেশ করিলেন তখন হজ্জের মৌসুমে আওস ও খাযরাজ গোত্রের আসআদ ইবনে যুরারাহ, আবু হাইসাম ইবনে তাইয়েহান, আবদুল্লাহ ইবনে রাওয়াহাহ, সা'দ ইবনে রাবী’, নো’মান ইবনে হারেসাহ ও ওবাদাহ ইবনে সামেত (রাঃ)-_এই ছয়জনের সহিত তাঁহার সাক্ষাৎ হইল। মিনায় অবস্থানের দিনগুলির কোন এক রাত্রিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে আকাবার নিকট তাহাদের সহিত সাক্ষাৎ করিলেন। তাহাদের নিকট বসিলেন এবং তাহাদিগকে আল্লাহ তায়ালাও তাঁহার এবাদতের প্রতি দাওয়াত দিলেন এবং যে দ্বীনের জন্য তিনি আপন নবী ও রাসূলগণকে প্রেরণ করিয়াছেন উহ্থার সাহায্যের প্রতি আহবান জানাইলেন। তাহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত ওহীর কিছু অংশ পাঠ করিয়া শুনাইবার অনুরোধ জানাইলেন। তিনি সূরা ইবরাহীমের এই আয়াত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।