হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৪৯ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের কয়েকজনের নিকট উপস্থিত হইলেন। তাঁহারা মাথা মুগুন করিতেছিলেন। বর্ণনাকারী বলেন, আমি হযরত উস্মে সা'দ (রাঃ)কে জিজ্ঞাসা করিলাম, আম্মাজান, তাঁহারা কে কে ছিলেন? তিনি বলিলেন, ছয়জন কি সাতজন লোক ছিলেন। তন্মধ্যে বনু নাজ্জারের তিনজন__হযরত আসআদ ইবনে যুরারাহ (রাঃ) এবং আফরার দুই ছেলে। বাকি কয়জনের নাম তিনি বলেন নাই। হযরত উল্মে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহাদের নিকট বসিলেন এবং তাহাদিগকে আল্লাহ তায়ালার প্রতি দাওয়াত দিলেন, কোরআন পড়িয়া শুনাইলেন। তাঁহারা আল্লাহ ও তাঁহার রাসূলের দাওয়াতকে গ্রহণ করিলেন এবং পরবর্তী বৎসর আবার সাক্ষাৎ করিলেন। ইহাই (বাইয়াতে) আকাবায়ে উলা অর্থাৎ প্রথম আকাবার বাইয়াত ছিল! তারপর দ্বিতীয় আকাবার বাইয়াত সংঘটিত হইল। Y বর্ণনাকারী বলেন, আমি হযরত উল্মে সা'দ (রাঃ)কে জিজ্ঞাসা অবস্থান করিয়াছিলেন? তিনি বলিলেন, তুমি কি আবু সিরমাহ কায়েস ইবনে আবি আনাস (ররাঃ)এর কবিতা শুন নাই? আমি বলিলাম, তাহার কবিতা আমার জানা নাই। তিনি আমাকে তাহার কবিতার এই অংশটুকু শুনাইলেন_ . _ অর্থ ৪ তিনি দশ বৎসরের অধিক কোরাইশদের মধ্যে অবস্থান করিয়া নসীহত ও তবলীগ করিয়াছেন। তিনি আশা করিতেছিলেন, হয়ত কোন সাহায্যকারী বন্ধু পাওয়া যাইবে। উক্ত কবিতার আরো কতিপয় চরণ সামনে নুসরতের অধ্যায়ে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত হাদীসে আসিতেছে। হযরত আকীল ইবনে আবিতালেব ও হযরত যুহরী (রাঃ) বলেন, মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অত্যাধিক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।