কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মৌসুমে আরব গোত্ৰসমূহের নিকট যাইয়া তাহাদিগকে দাওয়াত দিতেন, কিন্তু কেহই তাঁহার দাওয়াতকে গ্রহণ করিত না। মাজান্নাহ ও ওকাযের মেলায় এবং মিনায় আরব গোত্রসমূহের অবস্থানস্থলে তিনি প্রতি বৎসরই যাইতেন। দীর্ঘদিন যাবৎ বার বার নিজেকে এইরূপে তাহাদের নিকট পেশ করার দরুন কোন গোত্রের কেহ এমনও বলিয়াছিল যে, এখনও কি আমাদের ব্যাপারে আপনার হতাশ হইবার সময় আসে নাই? অবশেষে আনসারদের এই গোত্রের সহিত আল্লাহ তায়ালা যাহা এরাদা করিবার করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীঁহাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করিলে তাঁহারা কালবিলম্ব না এবং সহানুভূতি দেখাইলেন। আল্লাহ তায়ালা তাহাদিগকে উত্তম বদলা দান করুন। অতঃপর আমরা তাঁহাদের নিকট আগমন করিয়াছি। তাঁহাদের ঘরে তাঁহাদের সহিত অবস্থান করিয়াছি। খোদার কসম, আমাদিগকে নিজ ঘরে লইয়া যাইবার ব্যাপারে তাঁহাদের মধ্যে এমন প্রতিযোগিতা হইত যে, অবশেষে লটারি করিতে হইত । তারপর তাঁহারা খুশীমনে আপন ধনসম্পদের উপর নিজেদের অপেক্ষা আমাদিগকে অধিক হক প্রদান করিলেন। অতঃপর তাঁহারা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহিম আজমাঈন এর খাতিরে আপন বুকের রক্ত ঝরাইলেন। (আবু নুআঈম) হযরত উম্মে সা'দ বিনতে সা'দ ইবনে রাবী’ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ধায় অবস্থানকালে বিভিন্ন গোত্রকে আল্লাহ তায়ালার প্রতি দাওয়াত দিতেন। প্রতিউত্তরে তাঁহাকে কষ্ট দেওয়া হইত, গালি দেওয়া হইত। অবশেষে আল্লাহ তায়ালা আনসারদের এই গোত্রকে (ইসলামের সাহায্যকারী হিসাবে) সম্মানিত করিবার ইচ্ছা করিলেন। সুতরাং (মিনায় অবস্থিত) আকাবার নিকট রাসূলুল্লাহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।