হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) ১৪৭ মজলিসে উপস্থিত হইলাম। আমরা উক্ত মজলিস হইতে উঠিবার পূর্বেই তাহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে (ইসলামের উপর) বাইআত হইয়া গেল। হযরত আলী (রাঃ) বলেন, তাঁহারা অতিশয় সত্যবাদী ও অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। হযরত আবু বকর (রাঃ)এর আরবদের বংশপরিচয় সম্পর্কিত এরূপ (গভীর) জ্ঞানের দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হইলেন। এই ঘটনার কিছুদিন পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা (রাঃ)দের নিকট আসিয়া বলিলেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহ্ তায়ালার প্রশংসা কর ; কারণ বনু রাবিয়াহ গোত্র আজ পারস্যদের উপর বিজয় লাভ করিয়াছে। তাহারা পারস্যদের বাদশাহগণকে কতল করিয়া দিয়াছে এবং তাহাদের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিয়াছে। আর এই বনু রাবিয়াহ আমার কারণেই সাহায্যপ্রাপ্ত হইয়াছে। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, বনু রাবিয়াহ যখন ফোরাত নদীর নিকটবর্তী ‘কুরাকির’ নামক স্থানে পারস্য সৈন্যদের মুখামুখী হইয়াছিল তখন তাহার মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নামকে নিজেদের মধ্যে পরিচয় সংকেত হিসাবে সাব্যস্ত করিয়াছিল। এই কারণেই তাহারা পারস্যদের বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হইয়াছিল এবং যুদ্ধজয়ের পর তাহারা সকলেই ইসলাম গ্রহণ করিয়াছিল। আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের প্রতি ইসলামের দাওয়াত ইয়াহইয়া ইবনে ইয়া'লা (রহঃ). বলেন, একদিন হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ) আনসার (রাঃ)দের সম্মান ও তাহাদের ইসলামে অগ্রগামীতা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলিলেন, যে ব্যক্তি আনসারদের মুহববাত করে না এবং তাঁহাদের হক বা অধিকারকে স্বীকার করে না সে মুমিন নহে। খোদার কসম, তাঁহারা আপন তলোওয়ার দ্বারা, বাকশক্তি দ্বারা ও জান কোরবান করিয়া এমনভাবে ইসলামের প্রতিপালন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।