কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৪৫ শুনিয়াছি। উহা আমার নিকট ভাল লাগিয়াছে এবং খুবই পছন্দ হইয়াছে। তবে আমার জবাবও তাহাই যাহা হানী ইবনে কবীসাহ দিয়াছে। কারণ আমরা ইয়ামামাহ ও সামামাহ এই দুই সীমান্তের মাঝে বসবাস করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, এই দুই সীমান্ত কি রকম? মুসান্না বলিল, একদিকে উপকূলীয় স্থলভাগ ও আরবের যমীন আর অপর দিকে পারস্য ভূখণ্ড ও কিসরার নহরসমূহ। আমরা কিসরার সহিত এই শর্তে আবদ্ধ হইয়া সেখানে বসবাস করিতেছি যে, আমরা নতুন কিছু উদ্ভাবন করিব না বা কোন নতুন বিষয়ের উদ্ভাবককে সেখানে আশয় দিব না। সুতরাং আপনি যে বিষয়ে আহ্বান জ্ঞানাইতেছেন খুবসম্ভব বাদশাহগণ তাহা পছন্দ করিবেন না। অবশ্য আরবের পার্ম্ববর্তী এলাকায় অপরাধী ব্যক্তির অপরাধ মার্জনা করা হয় এবং তাহার ওজরও গ্রহণ করা হয়। কিন্তু পারস্যদেশের পার্শ্ববর্তী এলাকায় অপরাধীর অপরাধ মার্জনা করা হয় না বা তাহার কোন ওজরও গৃহণ করা হয় না। অতএব আপনি যদি চান যে, আরবের পাৰ্ম্ববর্তী এলাকায় আমরা আপনাকে সাহায্য করি তবে আমরা তাহা করিতে প্রস্তুত আছি। (কিন্ত পারস্যদের পার্ম্ববর্তা এলাকায় আমরা আপনার সাহায্য করিতে পারিব না।)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার জবাব খারাপ হয় নাই, যেহেতু তুমি সত্য কথা পরিষ্কারভাবে বলিয়া দিয়াছ। তবে আল্লাহর দ্বীন লইয়া সেই ব্যক্তিই দাঁড়াইতে পারিবে যে উহাকে সর্বদিক দিয়া হেফাযত করিতে প্রস্তুত হইবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর (রাঃ)এর হাত ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর আমরা আওস ও খাযরাজের মজলিসে গেলাম। আমরা উক্ত ওয়াসাল্লামের হাতে (ইসলামের উপর) বাইআত হইলেন। হযরত আলী (রাঃ) বলেন, এই গোত্রদ্বয়ের লোকেরা ছিলেন অতিশয় সত্যবাদী ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।