১৪৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করিতে নিষেধ করিতেছেন। আল্লাহ তায়ালা তোমাদিগকে উপদেশ দেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর! মাফরুক বলিল, হে কোরাইশী ভাই, খোদার কসম, আপনি উন্নত চরিত্রাবলী ও উত্তম আমলের প্রতি দাওয়াত দিয়াছেন। আর যাহারা আপনাকে মিথ্যাবাদী বলিয়াছে এবং আপনার বিরুদ্ধে পরস্পর সাহায্য করিয়াছে তাহারা অবশ্যই ভ্রান্ত কথা বলিয়াছে। মাফরুক যেন চাহিতেছিল যে, হানী ইবনে কাবীসাও এই আলোচনায় অংশগ্রহণ করুক। সুতরাং সে বলিল, ইনি হানী ইবনে কাবীসাহ, আমাদের মুরুব্বী ও আমাদের ধর্মীয় বিষয়ের দায়িত্ব তাহার উপর ন্যাস্ত। হানী বলিল, হে কোরাইশী ভাই, আপনার কথাবার্তা আমি শুনিয়াছি এবং উহা সত্য বলিয়া স্বীকার করিতেছি। কিন্তু আমার অভিমত এই যে, আপনার সহিত ইহা আমাদের প্রথম বৈঠক। ইতিপূর্বে আপনার সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই এবং আগামীতে কি হইবে জানা নাই। তদুপরি আমরা আপনার ব্যাপারে এবং আপনি যে দাওয়াত দিয়াছেন উহার পরিণতি সম্পর্কে এখনও কোনসপ্রকার চিন্তা-ভাবনা করিবার অবকাশ পাই নাই। অতএব এই মুহূর্তে নিজেদের ধর্ম পরিত্যাগ করিয়া আপনার দ্বীন গ্রহণ করতঃ আপনার অনুসরণ করা একটি ভুল সিদ্ধান্ত ও ক্ষীণবুদ্ধিমত্তার কাজ এবং অদূরদর্শিতার পরিচায়ক হইবে। তাড়াহুড়া করিলেই ভূল হইবার সম্ভাবনা থাকে। উপরস্ত আমাদের কাওমের অনেকেই এইখানে অনুপস্থিত রহিয়াছে। তাহাদের অবর্তমানে আমরা কোন ওয়াদা অঙ্গীকার করাকে পছন্দ করি না। তবে আপনিও ফিরিয়া যান, আর আমরাও ফিরিয়া যাই। আপনিও চিন্তা করুন, আমরাও চিন্তা করি। হানী যেন চাহিতেছিল যে, মুসান্না ইবনে হারেসাও এই আলোচনায় অংশ গ্রহণ করুক। সুতরাং সে বলিল, ইনি মুসান্না। আমাদের মুরুব্বী ও আমাদের যুদ্ধ পরিচালনার ভার তাহার উপর ন্যাস্ত। মুসান্না বলিল, হে কোরাইশী ভাই, আমি আপনার কথাবার্তা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।