কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৪৩ দিয়াছেন, তাহা এই যে, আল্লাহ তায়ালার সহিত কোন বস্তুকে শরীক করিও না, আর পিতামাতার সহিত সদ্ব্যবহার করিবে এবং নিজেদের সম্তানদিগকে দারিদ্রের কারণে হত্যা করিও না; আমি তোমাদিগকে এবং ইহাদিগকে রিযিক দান করিব, আর নির্লজ্জতার নিকটেও যাইও না, তাহা প্রকাশ্যই হউক আর গোপনই হউক, আর যাহাকে হত্যা করা আল্লাহ হারাম করিয়াছেন,তাহাকে হত্যা করিও না, কিন্ত হকভাবে (অর্থাৎ শরীয়ত অনুযায়ী) ; তিনি এ বিষয়ে তোমাদিগকে নির্দেশ দিয়াছেন, যেন তোমরা বুঝ। এতীমের ধনসম্পত্তির নিকটও যাইও না কিন্ত এইরূপে যাহা উত্তম হয়_যে পর্যন্ত না তাহারা সাবালক হয়, আর পরিমাপ ও ওজন ঠিক ঠিকভাবে সম্পন্ন করিও--ন্যায়ের সহিত, আমি কোন মানুষকে তাহার সাধ্যাতীত কষ্ট প্রদান করি না, আর যখন তোমরা (সাক্ষ্য বা মীমাংসার) কথা বল, তখন ন্যায়ের প্রতি লক্ষ্য রাখিও, যদি সেই ব্যক্তি আত্মীয়ও হয়, আর আল্লাহর সহিত যে অঙ্গীকার কর উহা পূর্ণ করিও! এই সকল বিষয়ে আল্লাহ তায়ালা তোমাদিগকে নির্দেশ দিয়াছেন যেন তোমরা স্মরণ রাখ। আর ইহা (ও বলুন) যে, নিশ্চয় ইহা আমার পথ_ যাহা সোজা, অতএব এই পথের অনুসরণ কর এবং অন্যসব পথের অনুসরণ করিও না, কেননা এ সকল পথ তোমাদিগকে আল্লাহর পথ হইতে বিচ্ছিন্ন করিয়া দিবে, এই সকল বিষয়ে তিনি তোমাদিগকে নির্দেশ দিয়াছেন যেন তোমরা মুত্তাকী হও। মাফরুক বলিল, হে কোরাইশী ভাই, আর কি দাওয়াত দিয়া থাকেন? খোদার কসম, ইহা কোন যমীনবাসীর কালাম নহে, কারণ তাহাদের কালাম হইলে আমরা উহা সম্পর্কে পরিচিত হইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন EA / / Dr Ly 77% Fd (4. fh) BISA... IAI AL AL lS অর্থ ৪ নিঃসন্দেহে আল্লাহ তায়ালা ন্যায়-নিষ্ঠা ও পরোপকার করা এবং আত্তরীয়-স্বজনকে দান করার আদেশ করিতেছেন, আর তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।