কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — 1 HayatusSahabah1stPartWithInteractiveLinkWww eelm weebly com
/ ৭১৮
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৪১ এক মজলিসে উপস্থিত হইলাম। সেখানে অনেক উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ উপবিষ্ট ছিলেন। হযরত আবু বকর (রাঃ) অগ্রসর হইয়া সালাম দিলেন। হযরত আলী (রাঃ) বলেন,তিনি সর্বদাই (নেককাজে) অগ্রগামী থাকিতেন। অতঃপর হযরত আবু বকর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, আপনারা কোন্‌ কাওমের লোক? তাহারা বলিলেন, আমরা বনু শাইবানা ইবনে সা'লাবার লোক। হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাহিয়া বলিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক, এই কাওমের মধ্যে ইহাদের অপেক্ষা সম্মানিত আর কেহ নাই। ইবনে হারেসাহ ও নোমান ইবনে শরীক উপস্থিত ছিল এবং তন্মধ্যে মাফরুক ইবনে আমর হযরত আবু বকর (রাঃ)এর সর্বনিকটবর্তী ছিল। তাহাদের মধ্যে মাফরুকই কথাবার্তায় সকলের উপরে ছিল। তাহার চুলের দুইটি দীর্ঘ ঝুটি বুকের উপর ঝুলিয়া ছিল। যেহেতু মাফরুকই সকলের মধ্যে হযরত আবু বকর (রাঃ)এর নিকটবর্তী ছিল, সুতরাং হযরত আবু বকর (রাঃ) তাহাকেই জিজ্ঞাসা করিলেন, তোমাদের সংখ্যা কিরূপ? মাফরুক বলিল, আমরা হাজারের অধিক, তবে এক হাজার তেমন কমসংখ্যা নহে যে, পরাজিত হইবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিরূপ? মাফরুক বলিল, আমাদের কাজ হইল চেষ্টা করা, আর বিজয় লাভ করা ত প্রত্যেক কাওমের আপন ভাগ্যের উপর নির্ভর করে। হযরত আবু বকর (রাঃ) জিজ্ঞাসা করিলেন, তোমাদের ও তোমাদের শক্রুর মধ্যে যুদ্ধের অবস্থা কিরূপ হয়? মাফরুক বলিল, যুদ্ধের সময় আমরা সর্বাধিক ক্রোধান্বিত হই। আর ক্রোধান্বিত হইলেই আমাদের আক্ৰমণ প্রচণগ্ডরূপ ধারণ করে। আমরা উন্নতমানের যুদ্ধের ঘোড়াকে সন্তানের উপর এবং যুদ্ধাস্ত্রকে দুগ্ধবতী উটের উপর প্রাধান্য দিয়া থাকি। তবে সাহায্য আল্লাহর পক্ষ হইতে আসিয়া থাকে, কখনও. আমাদিগকে সাহায্য করেন আবার কখনও আমাদের বিপক্ষকে করেন।, আপনি মনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।